মাভাবিপ্রবি ক্যাম্পাসে মুজিবের স্থানে ভাসানীর মুর্যাল স্থাপন

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) শেখ মুজিবুর রহমানের ম্যুরালের অবশিষ্ট কাঠামোয় মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর প্রতিকৃতি সংবলিত নতুন ম্যুরাল স্থাপন করা হয়েছে। ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মঙ্গলবার (১৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার সামনে নবনির্মিত ম্যুরালটির উদ্বোধন করা হয়।
উল্লেখ্য ২০২০ সালে মুজিববর্ষ উপলক্ষ্যে ক্যাফেটেরিয়ার সামনের প্রাঙ্গণে শেখ মুজিবুর রহমানের ম্যুরালটি নির্মাণ ও উদ্বোধন করা হয়। তবে ২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর শিক্ষার্থীরা ম্যুরাল থেকে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সরিয়ে ফেলেন। তবে মূল স্তম্ভ ও অবকাঠামো অক্ষত ছিল।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপির প্রচার সম্পাদক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু ও আবুল কালাম আজাদ সিদ্দিকী, টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক এসএম ওবায়দুল হক নাসির, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শহিদুল ইসলাম, প্রক্টর অধ্যাপ বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য ও এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের কেন্দ্রিয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
ভোরের আকাশ/ এনউব