নাজিরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ভ্যান চালকের পরিবারকে আর্থিক সহায়তা
পিরোজপুরের নাজিরপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত শেখমাটিয়া ইউনিয়রের রঘুনাথপুর গ্রামের ভ্যান চালক নূর আলমের স্ত্রী সেলিনা বেগম এর হাতে নগদ অর্থ ও খাদ্য সহায়তা প্রদান করা হয়।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া শাহনাজ তমা নিহতের স্ত্রী ও পরিবারের সদস্যদের হাতে নগদ ২০ হাজার টাকার আর্থিক সহায়তা ও শুকনা খাবারের প্যাকেট প্রদান করেন।
এ সময়ে উপজেলা নির্বাহী অফিসার নিহতের পরিবারের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করে তাদের আশ্বস্ত করেন উপজেলা প্রশাসন যে কোনো ধরনের সমস্যা সমাধানে তাদের পাশে থাকবে। তিনি নিহতের স্ত্রীকে বিধবা ভাতা ভোগী হিসেবে অন্তর্ভুক্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নিতে নির্দেশনা দেন।
উল্লেখ্য, গত ১৮ নভেম্বর দুপুরে ভ্যান চালক নূর আলম নামাজ পড়ার উদ্দেশ্যে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মসজিদের এর সামনের সড়কের পাশে তার ভ্যান গাড়ীটি রেখে রাস্তা পার হবার সময়ে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী মটর সাইকেল তার শরীলের উপরে উঠে গেলে গুরুত্বর আহত হয় ভ্যান চালক নূর আলম ও মটর সাইকেল চালক হরিপাগলা গ্রামের আরিফুল ইসলাম। পথচারী ও স্থানীয়রা দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় নূর আলমকে পরবর্তীতে চিকিৎসারত অবস্থায় ঐ দিনই রাত ৮টার দিকে নূর আলম মারা যায়। নুর আলমের মর্মান্তিক মৃত্যুতে উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে।
ভোরের আকাশ/এসএইচ