সাটুরিয়ায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

করবো সমবায়,গড়বো দেশ,সবার জন্য বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জের সাটুরিয়ায় বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার মাধ্যমে ৫৫ তম সমবায় দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
রবিবার সকাল ১২ টার দিকে সাটুরিয়া উপজেলা পরিষদ ও উপজেলা সমবায় কার্যালয় আয়োজিত উপজেলা মিলনায়তনে অনুষ্ঠানে মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আক্তার এর সঞ্চালনায় উপজেলা সমবায় অফিসার মো মাকসুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোঃ অনিক ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাটুরিয়া উপজেলা সহকারি কমিশনার ( ভূমি) মোঃ মাহমুদুল ইসলাম, এ সময় বক্তারা সমবায় সমিতি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো,মোসারফ হোসেন,উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ আলী, জন-প্রশাসন প্রকৌশলী মোঃ আজিজুল হাকিম, উপজেলা খাদ্য কর্মকর্তা শাকিল আহমেদ,সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিস মাখন, সাটুরিয়া উপজেলার ইউ সি সি এর সভাপতি মো.রফিকুল ইসলাম, বালিয়াটী বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মাসুদুর রহমান খান স্বপনসহ স্থানীয় সংবাদ কর্মী ও নানা পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/সু.পা