শিরোনাম
ঢাকার বিকল্প শহর হচ্ছে কেরানীগঞ্জেভ্যাট যাচাইয়ের আওতায় আসছে ২৭ হাজার অনলাইন ব্যবসাপাকিস্তানের সঙ্গে সম্পর্কের নতুন ও শক্তিশালী অধ্যায় শুরু করতে চায় বাংলাদেশ: স্পিকারপ্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজযাত্রীদের বিমানভাড়া, ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিন: ধর্মমন্ত্রীপাকিস্তান সীমান্তের কাছে এস-৪০০ আকাশ প্রতিরক্ষা মোতায়েন করতে যাচ্ছে ভারতডিএমপির নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৫১৭রাজধানীসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েনবিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দামঢাকার বিকল্প শহর হচ্ছে কেরানীগঞ্জেভ্যাট যাচাইয়ের আওতায় আসছে ২৭ হাজার অনলাইন ব্যবসাপাকিস্তানের সঙ্গে সম্পর্কের নতুন ও শক্তিশালী অধ্যায় শুরু করতে চায় বাংলাদেশ: স্পিকারপ্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজযাত্রীদের বিমানভাড়া, ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিন: ধর্মমন্ত্রীপাকিস্তান সীমান্তের কাছে এস-৪০০ আকাশ প্রতিরক্ষা মোতায়েন করতে যাচ্ছে ভারতডিএমপির নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৫১৭রাজধানীসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েনবিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

জয়পুরহাটে ভাইয়ের কোদালের কোপে ভাই নিহত

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ৪:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় জমির আইল কাটা নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের কোদালের কোপে বড় ভাই দেলোয়ার হোসেন (৬৭) নিহত হয়েছেন। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে কোতোয়ালিবাগ গ্রামে এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় ছোট ভাই নবীনুর রহমানকে (৫৫) আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় লোকজন। নিহত দেলোয়ার হোসেন ও অভিযুক্ত নবীনুর রহমান ওই গ্রামের মৃত জামতুল্যার ছেলে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পৈতৃক সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার সকালে দেলোয়ার হোসেন ছোট ভাই নবীনুরের জমির মাটি কেটে আইল বাঁধছিলেন। এ সময় নবীনুর সেখানে গিয়ে তাকে আইল কাটতে বাধা দেয়। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে নবীনুর কোদাল দিয়ে বড় ভাই দেলোয়ারের ঘাড়ে আঘাত করেলে  ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন

জয়পুরহাটে পিস্তল ও ম্যাগজিনসহ ১৩ মামলার আসামী গ্রেপ্তার

​ঘটনার পর স্থানীয় লোকজন ধাওয়া করে নবীনুরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেলোয়ারের লাশ উদ্ধার করে। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত কোদাল ও একটি হাঁসুয়া জব্দ করে পুলিশ।

​পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তামবিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জমির আইল কাটা নিয়ে বিরোধে ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই নিহত হয়েছে। এ ঘটনায় ছোট ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি কোদাল ও হাঁসুয়া জব্দ করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: