শিরোনাম
ফ্যাসিস্ট ও স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে: আইনমন্ত্রীপ্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভীজলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবিলায় অনুদানের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রীবাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যুহুথিদের ‘সন্ত্রাসী গোষ্ঠী’ ঘোষণা করতে ইইউকে সৌদির চাপমধ্যরাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণজলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীফ্যাসিস্ট ও স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে: আইনমন্ত্রীপ্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভীজলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবিলায় অনুদানের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রীবাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যুহুথিদের ‘সন্ত্রাসী গোষ্ঠী’ ঘোষণা করতে ইইউকে সৌদির চাপমধ্যরাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণজলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

বাসাইলে ২ ইটভাটার মালিককে জরিমানা

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ২:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

টাঙ্গাইলের বাসাইল উপজেলায় বিভিন্ন অনিয়মের দায়ে দুটি ইটভাটার মালিককে মোট ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ​বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে উপজেলার বাসাইল সদর ইউনিয়নের নাইকানীবাড়ী-মিরিকপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন বাসাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেন।

​ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩’-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে নাইকানীবাড়ী-মিরিকপুর এলাকার মেসার্স এইচ এম বি ব্রিকস ফিল্ডকে ৫০ হাজার টাকা এবং মেসার্স বাবা কাশেম চান ব্রিকস ফিল্ডকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন

চাঁদপুরে অনিয়মের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

​অভিযানকালে বাসাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিয়ান মুনসীফসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

​এ বিষয়ে বাসাইল উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেন বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন লঙ্ঘন করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুটি ইটভাটাকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ রক্ষায় এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: