শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সুন্দরগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

প্রকাশ : ১৪ জুন ২০২৫, ১০:৫৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

গাইবান্ধার সুন্দরগঞ্জে ঢাকাগামী একটি যাত্রীবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যাওয়ার ঘটনায় সেনেহা আক্তার (৬) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১০ জন।

শুক্রবার (১৩ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার শ্রীপুর ইউনিয়নের ভেলারায় গ্রামের সমস-মাঠেরহাট গ্রামীণ সড়কে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শ্রীপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৫০-৬০ জন যাত্রী একটি ট্রাকে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে ভেলারায় গ্রামের কাছে একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে সাইড দিতে গিয়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি পুকুরে পড়ে যায়।

এ সময় স্থানীয় ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গাইবান্ধা সদরসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। তবে কর্তব্যরত চিকিৎসক শিশু সিনহাকে (৬) মৃত ঘোষণা করেন। নিহত শিশু সিনহা উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের ছিলামনি গ্রামের সাজেদুল ইসলামের ছেলে এবং তার বাবা-মায়ের সাথে সে ঢাকায় যাচ্ছিলো। ঘটনার পর থেকে ট্রাক চালক ও হেলপার পলাতক রয়েছেন।

শ্রীপুর ইউনিয়ন পরিষদের সদস্য এটিএম ফারুকুল ইসলাম বলেন, এটা অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা। ছোট্ট একটি শিশুর এভাবে প্রাণ হারানো সত্যিই হৃদয়বিদারক। তার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ভোরের আকাশ/এসএইচ

যাত্রীবাহী ট্রাকসুন্দরগঞ্জশিশুর মৃত্যুগাইবান্ধা

শেয়ার করুন: