শিরোনাম
ভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকারপ্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলক হচ্ছে ১০ খেলাধুলা২১ জানুয়ারি ১০২৬ ইউপিতে ভোট৩০ নভেম্বর কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রীএসএসসি-এইচএসসির প্রশ্ন ছাপা হবে পরীক্ষার ১ ঘণ্টা আগে: শিক্ষামন্ত্রীভোটার তালিকা থেকে বাদ, বাংলাদেশে পুশ-ইনের শঙ্কায় মুসলিমরাভারতের পক্ষ থেকে হাসিনাকে ফেরাতে কোনো শর্তের কথা বলা হয়নি: শামা ওবায়েদআ.লীগের সহিংসতা থামলেও থমথমে গোপালগঞ্জ, জনমনে আতঙ্কভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকারপ্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলক হচ্ছে ১০ খেলাধুলা২১ জানুয়ারি ১০২৬ ইউপিতে ভোট৩০ নভেম্বর কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রীএসএসসি-এইচএসসির প্রশ্ন ছাপা হবে পরীক্ষার ১ ঘণ্টা আগে: শিক্ষামন্ত্রীভোটার তালিকা থেকে বাদ, বাংলাদেশে পুশ-ইনের শঙ্কায় মুসলিমরাভারতের পক্ষ থেকে হাসিনাকে ফেরাতে কোনো শর্তের কথা বলা হয়নি: শামা ওবায়েদআ.লীগের সহিংসতা থামলেও থমথমে গোপালগঞ্জ, জনমনে আতঙ্ক

বগুড়ায় শব্দকথন সাহিত্য আসরের আয়োজনে ‘নবান্ন উৎসব'

বগুড়া প্রতিনিধি

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ৬:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
বগুড়ায় শব্দকথন সাহিত্য আসরের আয়োজনে ‘নবান্ন উৎসব'
বগুড়ায় শব্দকথন সাহিত্য আসরের আয়োজনে ‘নবান্ন উৎসব'

হেমন্তের সোনালি রোদ ও নতুন ধানের ঘ্রাণে মুখর পরিবেশে বগুড়ায় উদযাপিত হয়েছে ঐতিহ্যবাহী 'নবান্ন উৎসব-১৪৩৩'। 

সোমবার (১৬ নভেম্বর) বিকেলে রোমেনা আফাজ মুক্তমঞ্চে ‘ধানের কাব্য গানে, নবান্ন আসুক প্রাণে’ স্লোগানে এই আনন্দময় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বগুড়া শব্দকথন সাহিত্য আসর।

অনুষ্ঠানের শুরুতে অতিথিরা দুই শিশুকে পায়েস মুড়ি-মুর্কি বাতাসা খাইয়ে এবং নতুন ধান প্রতীকীভাবে মাড়াই করে উৎসবের সূচনা করেন। এরপর ছোট শিল্পীদের পরিবেশনায় নবান্নের গান ও কবিতা পরিবেশিত হয়।

ঐতিহ্যবাহী গ্রামবাংলার সংস্কৃতি টিকিয়ে রাখতে এ ধরনের অনুষ্ঠান আয়োজন করায় শব্দকথন সাহিত্য আসরকে ধন্যবাদ ও অভিনন্দন জানান বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক ও প্রধান অতিথি এম আর ইসলাম স্বাধীন। 

আয়োজকরা যেন গ্রামীণ ঐতিহ্য বহন করে তা আরও এগিয়ে নিয়ে যান এবং দেশকে শিল্প-সাহিত্যে সমৃদ্ধশালী করে তোলেন, সেই আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বগুড়া সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই ধরনের সাংস্কৃতিক কার্যক্রমে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে প্রধান অতিথি জানান, "আপনারা আপনাদের কার্যকলাপ এবং আপনাদের সাহিত্য-সংস্কৃতি নিয়ে এগিয়ে যান, আমরা আপনাদের পিছে থেকে আপনাদের সহযোগিতা করে এগিয়ে নিয়ে যাবো।"

অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, শহরের বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা ধান মাড়াই, পিঠা তৈরি এবং গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতির নানা দিক থেকে দূরে সরে যাচ্ছে। গ্রামীণ এই সুপ্রাচীন ঐতিহ্য ও সংস্কৃতিগুলো তরুণ প্রজন্মের মাঝে টিকিয়ে রাখতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বগুড়া শব্দকথন সাহিত্য আসরের সভাপতি আব্দুস সালাম বাবু ও সাধারণ সম্পাদক এইচ আলীমের আমন্ত্রণে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরোও  উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) বগুড়া জেলা শাখার আহ্বায়ক ওয়াহিদ মুরাদ এবং তিরুপতি বালাজি ইমপোর্টসের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক সুমন সিং।

বগুড়া লেখক চ‌ক্রের সভাপ‌তি ক‌বি ইসলাম র‌ফিক, প্রফেসর আব্দুর রাজ্জাক, ফা‌তেমা ইয়াসমিন , ম‌রিয়ম ইসলাম, শুক্লাধর, রওশন রোজী এবং  কবি মাজেদুর রহমান।

পরে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ভোরের আকাশ/রই


 

শেয়ার করুন: