শিরোনাম
ভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকারপ্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলক হচ্ছে ১০ খেলাধুলা২১ জানুয়ারি ১০২৬ ইউপিতে ভোট৩০ নভেম্বর কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রীএসএসসি-এইচএসসির প্রশ্ন ছাপা হবে পরীক্ষার ১ ঘণ্টা আগে: শিক্ষামন্ত্রীভোটার তালিকা থেকে বাদ, বাংলাদেশে পুশ-ইনের শঙ্কায় মুসলিমরাভারতের পক্ষ থেকে হাসিনাকে ফেরাতে কোনো শর্তের কথা বলা হয়নি: শামা ওবায়েদআ.লীগের সহিংসতা থামলেও থমথমে গোপালগঞ্জ, জনমনে আতঙ্কভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকারপ্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলক হচ্ছে ১০ খেলাধুলা২১ জানুয়ারি ১০২৬ ইউপিতে ভোট৩০ নভেম্বর কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রীএসএসসি-এইচএসসির প্রশ্ন ছাপা হবে পরীক্ষার ১ ঘণ্টা আগে: শিক্ষামন্ত্রীভোটার তালিকা থেকে বাদ, বাংলাদেশে পুশ-ইনের শঙ্কায় মুসলিমরাভারতের পক্ষ থেকে হাসিনাকে ফেরাতে কোনো শর্তের কথা বলা হয়নি: শামা ওবায়েদআ.লীগের সহিংসতা থামলেও থমথমে গোপালগঞ্জ, জনমনে আতঙ্ক

প্রিমিয়ার ইউনিভার্সিটির পুলা নির্বাচনে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ৫:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
প্রিমিয়ার ইউনিভার্সিটির পুলা নির্বাচনে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু
প্রিমিয়ার ইউনিভার্সিটির পুলা নির্বাচনে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু

প্রিমিয়ার ইউনিভার্সিটির আইন বিভাগের সাবেক শিক্ষার্থীদের সংগঠন প্রিমিয়ার ইউনিভার্সিটি ল’ অ্যালামনাই অ্যাসোসিয়েশন (পুলা)-এর ২০২৬-২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পুলা নির্বাচন কমিশন-২০২৬-এর সদস্যরা।

রোববার (১৫ নভেম্বর) অনুষ্ঠিত এ সাক্ষাৎ ও মতবিনিময় সভায় আসন্ন নির্বাচন আয়োজন, নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন এবং নির্বাচন পরিচালনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির পুলার প্রধান পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করছেন। সাক্ষাৎকালে এক বছর মেয়াদি ২০২৬-২৭ কার্যনির্বাহী পরিষদের কর্মকর্তা ও সদস্য নির্বাচনের সার্বিক প্রস্তুতি এবং নির্বাচন প্রক্রিয়াকে সুশৃঙ্খল ও গ্রহণযোগ্য করার বিষয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়।

এ সময় নির্বাচন আয়োজনের ক্ষেত্রে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় বিভিন্ন বিষয় আলোচনায় উঠে আসে। পাশাপাশি নির্বাচন-সংশ্লিষ্ট কার্যক্রম সুন্দরভাবে সম্পন্ন করতে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।

সৌজন্য সাক্ষাতে পুলা নির্বাচন কমিশন-২০২৬-এর প্রধান নির্বাচন কমিশনার মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার হাবিবউল্লাহ মো. আল নোমান, মারুফ বিন কাসেম, সৈয়দা আসিফা সুলতানা রুমানা এবং এম. সালাহউদ্দিন মনসুর চৌধুরী (রিমু)।

উল্লেখ্য, প্রিমিয়ার ইউনিভার্সিটির আইন বিভাগের সাবেক শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, পেশাগত সম্পর্ক সুদৃঢ়করণ এবং সম্মিলিত কার্যক্রম পরিচালনার লক্ষ্যে পুলা কাজ করে যাচ্ছে। সংগঠনটির নতুন কার্যনির্বাহী পরিষদ নির্বাচনকে ঘিরে সাবেক শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

ভোরের আকাশ/রই

শেয়ার করুন: