শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভাঙ্গা সড়ক অবরোধ, ঢাকার সঙ্গে বিচ্ছিন্ন ২১ জেলা

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ : ৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ফরিদপুর-৪ সংসদীয় আসন থেকে ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে কেটে নিয়ে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার ঘটনায় ভাঙ্গায় আবারও সড়ক অবরোধ করা হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে আলগী ইউনিয়ন ঢাকা-ভাঙ্গা-খুলনা মহাসড়কের শুয়াদী ও হামিরদী ইউনিয়ন মুনসুরাবাদ, পুখুরিয়া ও নওপাড়া নামক স্থানে পৃথক পৃথক রাস্তা বন্ধ করে দিয়েছে বিক্ষোভকারীরা।

জানা গেছে, দুই ইউনিয়নবাসী মহাসড়কে গাছ ফেলে বাঁশ দিয়ে ব্যারিকেড দিয়েছে। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। চরম দুর্ভোগে পড়েছেন হাজার হাজার যাত্রী।

আন্দোলনকারীদের এক দফা দাবি, নির্বাচন কমিশন ভাঙ্গাকে ফেরত না দেওয়া পর্যন্ত তাদের এই অবরোধ অব্যাহত থাকবে।

স্থানীয় বাসিন্দা আহম্মাদ মাতুব্বর বলেন, এই আলগি ইউনিয়নকে নগরকান্দার মধ্যে ঠেলে দিয়ে নির্বাচন কমিশন আমাদের হাজার হাজার জনগণকে বিপর্যস্ত করে দিয়েছে। জীবন যাবে, রক্ত যাবে তবুও ভাঙ্গা ছেড়ে যেতে পারব না। আমাদের ফিরিয়ে না দেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। জীবন বাজি রেখেই রাস্তায় নেমেছি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, দুই ইউনিয়নবাসীর স্মারকলিপি নিয়ে আমরা তিন দিন আগেই নির্বাচন কমিশনে পাঠিয়েছি। এখন পর্যন্ত কোনো রেজাল্ট পাইনি। তবে সড়ক অবরোধ করে আন্দোলন করা ঠিক হবে না।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বলেন, দুই ইউনিয়নবাসী দুটি স্থানে সড়ক অবরোধ করে গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছে। আমরা বিক্ষুব্ধ জনতাকে বোঝানোর চেষ্টা করছি। যেন তারা দূরপাল্লার যানবাহন ছেড়ে দেন। তারা এখনো তাতে রাজি হচ্ছে না।

এদিকে হাইওয়ে থানার ওসি রকিবুজ্জামান বলেন, এরই মধ্যে দুই ইউনিয়নবাসী ফরিদপুর-বরিশাল, ঢাকা-খুলনা মহাসড়কের চারটি স্থানে সড়ক বন্ধ করে দিয়েছে। হাজার হাজার যাত্রীরা দুর্ভোগের পড়েছে। তবে কোনো বিশৃঙ্খলা ঘটেনি।

ভোরের আকাশ/মো.আ.

নির্বাচনী আসনমহাসড়ক অবরোধফরিদপুর

শেয়ার করুন: