শিরোনাম
পুলিশে নতুন ১৪ হাজার পদে নিয়োগের অনুমোদন দিলো সরকারইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না’রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎসশস্ত্র বাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করার কাজ শুরু: প্রধানমন্ত্রীবিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রীগোপালগঞ্জে আরও ২৬ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষপুলিশে নতুন ১৪ হাজার পদে নিয়োগের অনুমোদন দিলো সরকারইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না’রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎসশস্ত্র বাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করার কাজ শুরু: প্রধানমন্ত্রীবিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রীগোপালগঞ্জে আরও ২৬ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ

অসহায় শিশু ফাতেমার পাশে দাঁড়াল দেওডোবা ঐক্য ফান্ড

সুন্দরগঞ্জ, (গাইবান্ধা) প্রতিনিধি

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ১:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

গাইবান্ধার সুন্দরগঞ্জে ৯ বছর বয়সী অসহায় শিশু ফাতেমা আক্তারের চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়েছে দেওডোবা ঐক্য ফান্ড। শিশুটির চিকিৎসার জন্য সংগঠনটির পক্ষ থেকে নগদ ৩০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৪টার দিকে ফাতেমার মা ফেন্সি বেগমের হাতে এ অনুদানের অর্থ তুলে দেওয়া হয়।

এ সময় সংগঠনের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাঁরা ফাতেমার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার চিকিৎসার প্রয়োজনীয়তা ও পরিবারের আর্থিক অসচ্ছলতার বিষয়ে কথা বলেন। শিশুটির উন্নত চিকিৎসার জন্য সহযোগিতার অংশ হিসেবে সংগঠনের পক্ষ থেকে এ অর্থ প্রদান করা হয়।

অনুদান প্রদানকালে উপস্থিত ছিলেন হাসানগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও হাসানগঞ্জ রেলওয়ে স্টেশনের প্রতিষ্ঠাতা সাবেক চেয়ারম্যান মরহুম আবু হাসান সরকারের নাতি এম জি রব্বানী সরকার, তন্ময় মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. নুরুন্নবী মিয়া, ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের সিনিয়র এমপিও দেলোয়ার হোসাইন সাঈদী, এম জে আই মিলন সরকার, সংগঠনের সদস্য মো. মাইদুল ইসলাম, মো. সোবহান মিয়া, মো. সাগর সরকার, মো. রুহুল আমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উল্লেখ্য, ফাতেমা আক্তার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের দেওডোবা গ্রামের বাসিন্দা আবুল কালাম ও ফেন্সি বেগম দম্পতির মেজো সন্তান। 

আরও পড়ুন

লক্ষ্মীপুরে ইসলাম গ্রহণ করে সুমাইয়াকে বিয়ে করলেন চীনা যুবক

জন্মের পর থেকেই সে হাইড্রোসেফালাসসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছে। ঠিকমতো কথা বলতে পারে না, স্বাভাবিকভাবে চলাফেরাও করতে পারে না। দিনের বেশির ভাগ সময় বিছানায় শুয়ে কাটে তার।

ফাতেমার বাবা আবুল কালাম ঢাকায় শ্রমিকের কাজ করেন। পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে মেয়ের উন্নত চিকিৎসার ব্যয় বহন করা তাঁর পক্ষে কঠিন হয়ে পড়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, শিশুটির উন্নত চিকিৎসা প্রয়োজন।

ফাতেমার পরিবারের পক্ষ থেকে দেওডোবা ঐক্য ফান্ডের সদস্য ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে শিশুটির উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সমাজের হৃদয়বান ও সামর্থ্যবান ব্যক্তিদের সহযোগিতা কামনা করেছেন পরিবারের সদস্যরা।

গাইবান্ধা

শেয়ার করুন: