ধামরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

ঢাকার ধামরাইয়ে নারী শ্রমিককে বাঁচাতে গিয়ে সরকারি জরুরি ডাক ডিউটিতে থাকা পুলিশ সদস্য শাহিনুর ইসলাম (২৩) মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন৷
বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ঢাকা আরিচা মহাসড়কে ধামরাইয়ের বালিথা মাহমুদা এ্যাটায়ার্সের সামনে এ দুর্ঘটনা ঘটে৷
নিহত পুলিশ সদস্য শাহিনুর মানিকগঞ্জ পুলিশ লাইনে কর্তব্যরত ছিলেন৷
সরকারি জরুরি ডাক ডিউটিতে মানিকগঞ্জ থেকে ঢাকা যাওয়ার পথে ঢাকা আরিচা মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, কারখানার এক নারী শ্রমিক মহাসড়ক পাড়ি দেওয়ার সময় মানিকগঞ্জের দিক থেকে দ্রুত একটি মোটরসাইকেল আসতে থাকে৷ নারী পোশাকশ্রমিককে বাঁচাতে অতর্কিতভাবে ব্রেক করলে রাস্তায় পড়ে যায়৷
মহাসড়কে নতুন পাথর ঢালাইয়ে মটর মাইকেল পড়ে গেলে হেলমেট না থাকায় মাথায় প্রচণ্ড আঘাত পায়৷ তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন৷
পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার বালিথা এলাকার প্রবাসী আলাল উদ্দিনের পুত্র শাহিনুর ২০১৯ সালে পুলিশের চাকরিতে যোগদান করেন৷
ভোরের আকাশ/মো.আ.