শিরোনাম
গাজীপুরের কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত সব পোশাক কারখানায় ছুটি ঘোষণাআশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপচাকরি থেকে বরখাস্ত সাবেক ডিবিপ্রধান হারুনসহ ৭ কর্মকর্তাপোশাক শ্রমিকদের জন্য নতুন মজুরি বোর্ড রবিবারবেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধসংবিধান সংশোধন ছাড়া জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব নয়: রিজভীঅকৃতকার্য ৪ লক্ষাধিক শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে: শিক্ষামন্ত্রীসাজেকে ২ ঘণ্টা ধরে চলছে আঞ্চলিক সংগঠনের মধ্যে গোলাগুলিগাজীপুরের কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত সব পোশাক কারখানায় ছুটি ঘোষণাআশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপচাকরি থেকে বরখাস্ত সাবেক ডিবিপ্রধান হারুনসহ ৭ কর্মকর্তাপোশাক শ্রমিকদের জন্য নতুন মজুরি বোর্ড রবিবারবেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধসংবিধান সংশোধন ছাড়া জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব নয়: রিজভীঅকৃতকার্য ৪ লক্ষাধিক শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে: শিক্ষামন্ত্রীসাজেকে ২ ঘণ্টা ধরে চলছে আঞ্চলিক সংগঠনের মধ্যে গোলাগুলি

নির্বাচিত হলে নৈহাটী ইউনিয়নকে মাদকমুক্ত করব: মহিউদ্দিন শেখ

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ৩:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে খুলনার রূপসা উপজেলার নৈহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশী আলহাজ মো. মহিউদ্দিন শেখ বলেছেন, নির্বাচিত হলে নৈহাটী ইউনিয়নকে মাদকমুক্ত করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি অবহেলিত রাস্তাঘাট, সাঁকো ও কালভার্ট নির্মাণ এবং যোগাযোগব্যবস্থার উন্নয়নে কাজ করবেন তিনি।

মহিউদ্দিন শেখ বলেন, রূপসা বাসস্ট্যান্ড ও ট্রলারঘাটে সাধারণ যাত্রীদের ভোগান্তির বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে। জীবনের বাকি সময় নৈহাটী ইউনিয়নবাসীর পাশে থেকে তাঁদের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চান বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় বাগমারা গ্রামে নিজের বাসভবনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন

চাঁপাইনবাবগঞ্জে মাদক কারবারি গ্রেফতার

খুলনা জেলা বিএনপির সাবেক সদস্য ও নৈহাটী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মহিউদ্দিন শেখ বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে তিনি একাধিক হামলা ও মামলার শিকার হয়েছেন। এমনকি কারাভোগও করতে হয়েছে তাঁকে। এরপরও রাজনৈতিক আদর্শ থেকে বিচ্যুত হননি।

নিজের রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি চলাকালে তাঁর রূপসা আগমন এবং আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগ দেন। এরপর থেকে দলের সঙ্গে রয়েছেন। দলের আদর্শ ও গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গেও নিজেকে সম্পৃক্ত রেখেছেন।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: