শিরোনাম
আইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানআইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খান

ফেনীতে নিবন্ধনহীন-মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ৬ ফার্মেসিকে জরিমানা

ফেনী প্রতিনিধি

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ফেনী শহরের মেডিসিন মার্কেটে নিবন্ধনহীন ওষুধ বিক্রির জন্য মজুদ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ছয়টি ওষুধের দোকানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়। এতে নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা নাসরীন কান্তা।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অভিযানে কয়েকটি ওষুধের দোকানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার পাশাপাশি অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত নয়- এমন ওষুধ বিক্রির উদ্দেশ্যে মজুদ এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার প্রমাণ মিলেছে।

এ সময় নিবন্ধনহীন ওষুধ বিক্রির উদ্দেশ্যে মজুদ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে মেসার্স নিউ মা মনি মেডিসিন শপ, মেসার্স টু স্টার মেডিসিন শপ, মেসার্স মুন স্টার ফার্মেসি, লোকনাথ ফার্মেসি, মেসার্স লোকনাথ মেডিসিন শপ ও মমতা মেডিসিন কর্নারকে জরিমানা করা হয়।

ওষুধ ও কসমেটিকস আইন, ২০২৩ অনুযায়ী ছয়টি মামলায় প্রতিটি প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন

চার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকা

অভিযানে ঔষধ প্রশাসন অধিদপ্তর ফেনী কার্যালয়ের কর্মকর্তা ও আনসার-ভিডিপির সদস্যরা সহযোগিতা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, অভিযানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার পাশাপাশি অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত নয় এমন ওষুধ বিক্রির উদ্দেশ্যে মজুদ এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার প্রবণতা দেখা গেছে। কয়েকটি ওষুধের দোকানকে ঔষধ প্রশাসন অধিদপ্তরের লাইসেন্স নিয়ে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।

ভোরের আকাশ/ইউএম

ভ্রাম্যমাণ আদালতঅভিযান

শেয়ার করুন: