শিরোনাম
বিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়জননিরাপত্তার জন্য যা করা দরকার পুলিশ করবে: গোপালগঞ্জে ডিআইজিভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকারপ্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলক হচ্ছে ১০ খেলাধুলা২১ জানুয়ারি ১০২৬ ইউপিতে ভোট৩০ নভেম্বর কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রীএসএসসি-এইচএসসির প্রশ্ন ছাপা হবে পরীক্ষার ১ ঘণ্টা আগে: শিক্ষামন্ত্রীভোটার তালিকা থেকে বাদ, বাংলাদেশে পুশ-ইনের শঙ্কায় মুসলিমরাবিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়জননিরাপত্তার জন্য যা করা দরকার পুলিশ করবে: গোপালগঞ্জে ডিআইজিভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকারপ্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলক হচ্ছে ১০ খেলাধুলা২১ জানুয়ারি ১০২৬ ইউপিতে ভোট৩০ নভেম্বর কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রীএসএসসি-এইচএসসির প্রশ্ন ছাপা হবে পরীক্ষার ১ ঘণ্টা আগে: শিক্ষামন্ত্রীভোটার তালিকা থেকে বাদ, বাংলাদেশে পুশ-ইনের শঙ্কায় মুসলিমরা

শিবচরে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

শিবচর (মাদারীপুর ) প্রতিনিধি

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ৬:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
শিবচরে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
শিবচরে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

মাদারীপুরের শিবচর উপজেলা পরিষদের পুকুরে ডুবে জুনায়েত (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। 

অপরদিকে সন্নাসীরচর এলাকায় গর্তে জমে থাকা পানিতে ডুবে হুমায়রা নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) দুপুর দুইটার দিকে উপজেলা পরিষদের পুকুরে  গোসল করতে নেমে এ দুর্ঘটনার শিকার হয় সে।

নিহত জুনায়েতের বাবার নাম ওবায়দুল খালাসী।তাদের বাগি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায়।তারা দীর্ঘদিনধরে শিবচর উপজেলা স্বাস্থ্য কলোনির একটি ভাড়া বাসায় বসবাস করে।

পরিবার সূত্রে জানা যায়, দুপুর ১ টার দিকে লাইফ জ্যাকেট সঙ্গে নিয়ে উপজেলা পরিষদের পুকুরে গোসল করতে যায় জুনায়েত ও তার কয়েকজন বন্ধু। এ সময় পুকুরের পাড় থেকে পা পিছলে গভীর পানিতে তলিয়ে যায় জোনায়েদ ও রিফাত। 

অন্য বন্ধুরা রিফাতকে উদ্ধার করতে পারলেও জোনায়েদকে খুঁজে পায়নি। পরে স্থানীয়দের সহায়তায় পানিতে খোঁজাখুঁজি করা হয়। একপর্যায়ে খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনা¯’লে এসে জোনায়েদকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্খ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

তবে পানিতে নামার সময় সে লাইফ জ্যাকেটটি পরেনি। পুকুরের সিঁড়িঘাটে তার লাইফ জ্যাকেট পড়ে থাকতে দেখেন স্বজনেরা।

অপরদিকে সোমবার বিকেলে একই উপজেলার সন্নাসীচর ইউনিয়নের আজগর হাওলাদারকান্দি গ্রামে বাড়ির পাশে মাটি কাটার কারণে তৈরি হওয়া গর্তে জমে থাকা পানিতে ডুবে হুমায়রা নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। 

সোমবার বিকালে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

শিবচর উপজেলা স্বাস্খ্য কমপ্লেক্সে এর জরুরি বিভাগের চিকিৎসক আল-মমিন বলেন, পানিতে ডুবে যাওয়া শিশু দুটিকে হাসপাতালে আনার আগেই  মৃত্যু হয়েছে।

ভোরের আকাশ/রই

 

শেয়ার করুন: