সৈয়দপুরে জাতীয় সমবায় দিবস উদযাপিত

"করবো সমবায়, গড়বো দেশ—সবার জন্য বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর সৈয়দপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
৮ নভেম্বর (রবিবার) সকাল দশটায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সমবায় খাতের গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনে সমবায়ের ভূমিকা অপরিসীম। সরকারের লক্ষ্য বাস্তবায়নে সমবায় সমিতিগুলোকে আরও বেশি স্বচ্ছতা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারাহ্ ফাতেহা তাকলিমা র সভাপতিত্বে। উপজেলা সমবায় কর্মকর্তা মো. মাহফুজার রহমানের সঞ্চালনায়।
উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ধীমান ভুষণ। উপজেলা প্রকল্প কর্মকতা আবদুল মাবুদ। যুব উন্নয়ন কর্মকর্তা মতিউর রহমান। সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক মো. শাহীন আকতার, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির শফিকুল ইসলাম।
পৌর জামায়াতের আমির শরিফুদ্দিন খান। বিএনপি র নেতা শওকত হায়াত শাহ সহ উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/রই