শিরোনাম
সংসদে জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রীআওয়ামী লীগের রাজনীতি করার বৈধতা শেষ: স্বরাষ্ট্রমন্ত্রীকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচির কারণে ককটেল বিস্ফোরণ বাড়ছেশিক্ষার্থীদের কাছে সৌরবিদ্যুতের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রীশ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধচলতি বছর মতপ্রকাশের জেরে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে ৮৬টিঢাকায় চিরুনি অভিযানে নামছে ডিএমপিচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবির-ছাত্রদল হাতাহাতিসংসদে জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রীআওয়ামী লীগের রাজনীতি করার বৈধতা শেষ: স্বরাষ্ট্রমন্ত্রীকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচির কারণে ককটেল বিস্ফোরণ বাড়ছেশিক্ষার্থীদের কাছে সৌরবিদ্যুতের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রীশ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধচলতি বছর মতপ্রকাশের জেরে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে ৮৬টিঢাকায় চিরুনি অভিযানে নামছে ডিএমপিচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবির-ছাত্রদল হাতাহাতি

সাটুরিয়ায় শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে শ্রীলতাহানীর অভিযোগ

সাটুরিয়া(মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ৪:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

মানিকগঞ্জের সাটুরিয়ায় চতুর্থ শ্রেণীর স্কুল ছাত্রীকে শ্রীলতা হানীর অভিযোগ উঠেছে একই স্কুলের সহকারী শিক্ষক শাহ আলমের বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নের বরাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। অভিযুক্ত শিক্ষক শাহ আলম বরাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে দীর্ঘদিন যাবত চাকরি করে আসছেন,তিনি ছনকা এলাকার মতৃ সামছুল আলমের ছেলে।

এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির বাবা মোঃ রজ্জব আলী বাদী হয়ে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বরাবর একটি অভিযোগ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সোহেল রানা। তিনি বলেন অভিযোগের প্রেক্ষিতে আমি ছাত্রীর সাথে কথা বলি এবং স্কুলের আরো কিছু ছাত্রীদের সাথে কথা বললে এর সত্যতা খুঁজে পাওয়া যায়,তার প্রেক্ষিতে আমি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কে মৌখিক ভাবে বিষয়টি জানায় এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য লিখিত আকারে চিঠি দিয়েছে।

অভিযোগ থেকে জানা যায়,গত সোমবার ( ৯ নভেম্বর)সকালে মেয়েটি বিদ্যালয়ে গেলে অভিযুক্ত শিক্ষক মুহাম্মদ শাহ আলম (৪০) মেয়েটির হাত ধরে বিভিন্ন ধরনের প্রলোভন দেখায় এবং বিদ্যালয় এর পুরাতন একটি ভবনে নিয়ে তার শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয় । এক পর্যায়ে মেয়েটি অন্যদের কাছে বলে দিবে বললে তাকে ছেড়ে দেয় এবং অভিযুক্ত শিক্ষক শাহ আলম মেয়েটিকে ছেড়ে দেওয়ার সময় বিভিন্ন ধরনের ভয়-ভীতি দেখায় যাতে অন্যদের কাছে সে কথাগুলি না বলে।

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক মুহাম্মদ শাহ আলমের সাথে কথা বললে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন এবং বলেন আমাকে ফাঁসানোর জন্য তারা পাঁয়তারা করছে।

আরও পড়ুন

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ওয়ান স্টপ সার্ভিস চায় জার্মানি

শিশুটির বাবা রজ্জব আলী বলেছেন,আমার মেয়ের সাথে যে ব্যাক্তি এরকম খারাপ কাজ করেছে আমি এই জঘন্য অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার প্রতুল চন্দ্র সরকারের কাছে জানতে চাইলে তিনি জানান একটা অভিযোগ পেয়েছি অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি করা হয়েছে যদি তদন্তে প্রমাণিত হয় অভিযুক্ত এ শিক্ষকের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে এবং আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টা অবগত করেছি।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: