শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভাণ্ডারিয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

এস, এম সিপার, নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ : ৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভাণ্ডারিয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
ভাণ্ডারিয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা অডিটরিয়ামে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ নুরুল ইসলাম মনজুর ফাউন্ডেশনের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ভাণ্ডারিয়া উপজেলা বিএনপির সভাপতি আহম্মদ সোহেল মনজুর সুমনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন আকন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ (মলাদ) জমাদ্দার, শিক্ষানুরাগী জুলফিকার হায়দার, ভাণ্ডারিয়া পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান হাওলাদার, সদস্য সচিব মাসুদ রানা পলাশ, অধ্যাপক মনোনয়ন হোসেন পলাশ, মাঞ্জুর এলাহী, মানবি দত্ত, সামিয়া ইসলাম প্রমুখ।

এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে এসএসসি পর্যায়ে ২৯টি বিদ্যালয়, ২০টি মাদ্রাসা এবং ২টি ভোকেশনাল প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ প্রাপ্ত মোট ৫১ জন শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা ও পুরস্কার প্রদান করা হয়।

বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “তোমরাই জাতির ভবিষ্যৎ। তোমাদের এ সাফল্য শুধু পরিবারের নয়, বরং পুরো ভাণ্ডারিয়ার গর্ব। মাদক, সহিংসতা ও ভ্রান্ত পথ থেকে দূরে থেকে সততা ও দেশপ্রেমের মাধ্যমে নিজেকে গড়ে তুলতে হবে।”

এর আগে উপজেলা বিএনপির সভাপতি আহম্মদ সোহেল মনজুর সুমন বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ, মাছের পোনা অবমুক্তকরণ ও প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করেন। প্রীতি ম্যাচে অংশ নেয় স্থানীয় তরুণদের দুটি দল। মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।

ভোরের আকাশ//হ.র

কৃতী শিক্ষার্থীপিরোজপুরশিক্ষার্থীদের সংবর্ধনাজিপিএ-৫বরিশাল

শেয়ার করুন: