শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

স্ত্রীকে তালাক দিয়ে সন্তানসহ দুধ দিয়ে গোসল!

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ১১:৫২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দীর্ঘ ১২ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে ছেলেকে সাথে নিয়ে দুধ দিয়ে গোসল করলেন গোপালগঞ্জের সাইফুল ইসলাম (৪৫)।

শনিবার (১৬ আগস্ট) বিকেলে মুকসুদপুর উপজেলার বাটিকামারী গ্রামে ব্যতিক্রমী এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভাঙ্গা উপজেলার রোজিনা বেগমের সাথে সাইফুলের ১২ বছরের সংসার ছিল। তবে সংসার জীবনে নানা ধরনের কলহ ও নির্যাতনের কারণে সম্পর্ক তিক্ত হয়ে ওঠে। অবশেষে শনিবার বিকেলে সাইফুল আনুষ্ঠানিকভাবে  স্ত্রীকে তালাক দেন। এর কিছুক্ষণ পর তিনি ও তার ১০ বছরের ছেলে মিনহাজ শেখ দুধ দিয়ে গোসল করেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সাইফুলের দাবি, ১২ বছর তারা বাবা-ছেলে ভীষণ কষ্টে দিন কাটিয়েছেন। নানাভাবে মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হতে হয়েছে। আট মাস আগে স্ত্রীর চাপে মা-বাবার কাছ থেকে আলাদা হয়ে যাই। তার অত্যাচারে আমরা অতিষ্ঠ হয়ে উঠি। স্ত্রীকে তালাক দিয়ে সেই অধ্যায়ের অবসান হয়েছে। তাই আনন্দ প্রকাশে তারা দুধ দিয়ে গোসল করেছেন।

এ ব্যাপারে স্ত্রী রোজিনা বেগম সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি।   

ভোরের আকাশ/মো.আ.

গোপালগঞ্জস্বামীস্ত্রীশিশুদুধ দিয়ে গোসল

শেয়ার করুন: