শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দিরাইয়ে মৎস্যজীবী লীগের আহ্বায়ক ইয়াহিয়া চৌধুরী আটক

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ২ আগস্ট ২০২৫, ৬:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

সুনামগঞ্জের দিরাইয়ে অপারেশন ডেভিল হান্ট অভিযানে পৌর মৎস্যজীবী লীগের আহ্বায়ক আরিফুজ্জামান চৌধুরী ইয়াহিয়া (৬০) আটক করেছে দিরাই থানা পুলিশ।  পুলিশের বিশেষ ক্ষমতা আইনে মামলায় তাকে আটক করা হয়েছে।

শনিবার (২ আগস্ট) দুপুর দুই ঘটিকায় দিরাই পৌরসভার আনোয়ারপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

জানা গেছে, বিগত ২০১৭ সালে উপজেলার আলোচিত জারুলিয়া ঘোড়ামারা জলমহাল থ্রিপল মার্ডার মামলার অন্যতম আসামী ছিলেন আটকৃত ইয়াহিয়া চৌধুরী।  এলাকায় আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে চাঁদাবাজি, ভূমি জালিয়াতি, জলমহাল দখলসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ছিলেন।

দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক আটকের বিষয়টি নিশ্চিত করেন বলেন, পুলিশের বিশেষ ক্ষমতা আইনে ইয়াহিয়া চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে।  আইনী প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হবে।

ভোরের আকাশ/জাআ

দিরাইমৎস্যজীবী লীগআটক

শেয়ার করুন: