নড়াইলে ২৯টি স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মধ্যে অনুদানের চেক বিতরণ

নড়াইলে মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতায় নিবন্ধিত স্বেচ্ছাসেবী ২৯টি মহিলা সমিতিসমূহের মধ্যে ৮লাখ ২০হাজার ২শ’ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।
মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপকারভোগীদের হাতে এ চেক তুলে দেন নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আহসান মাহমুদ রাসেল।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মৌসুমী রানী মজুমদার, অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ জাপল, মো: হিমায়েতুল ইসলাম হিমু, স্বেচ্ছাসেবী সংস্থা মৃত্তিকা মহিলা উন্নয়ন সংস্থার সেক্রেটারি বৈশাখী আক্তার, নড়াইল প্রেস ক্লাবের সহ-সভাপতি সুলতান মাহমুদ, সাধারণ সম্পাদক এমএম মাহবুবুর রশিদ লাবলু।
অনুষ্ঠানে জেলার ৩টি উপজেলার ২৯টি স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মধ্যে ৮লাখ ২০হাজার ২শ’ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।
জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মৌসুমী রানী মজুমদার বলেন,সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্মমূখী শিক্ষা হিসেবে নারীদের হাতে কলমে দর্জি ও সেলাই শিক্ষাসহ বিভিন্ন আয়বর্ধক প্রশিক্ষণ প্রদান করে থাকে।এছাড়া বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতামূলক নানা কর্মসূচিও পালন করা হয়।
ভোরের আকাশ/ এনউব