শিরোনাম
পুলিশে রদবদলঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীশেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তিতে দেশে ফিরতে হবে: শামা ওবায়েদবেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবিকম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধ চায় হাইকোর্টদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জিশ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলমসুশাসনের ব্যর্থতার বোঝা শ্রমিকদের ওপর চাপানো ঠিক না : সিপিডিপুলিশে রদবদলঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীশেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তিতে দেশে ফিরতে হবে: শামা ওবায়েদবেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবিকম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধ চায় হাইকোর্টদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জিশ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলমসুশাসনের ব্যর্থতার বোঝা শ্রমিকদের ওপর চাপানো ঠিক না : সিপিডি

শিলপাটার ‘পুতা’য় থেঁতলে গেল ছয় বছরের প্রেম, স্বামী আইসিইউতে স্ত্রী কারাগারে

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ৬:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

ছয় বছর আগে ভালোবেসে ঘর বেঁধেছিলেন হবিগঞ্জের মাধবপুরের মামুন মিয়া (৩২) ও মমতা বেগম (২৫)। কিন্তু দাম্পত্য কলহ ও নির্যাতনের জেরে সেই প্রেমের পরিণতি হলো নির্মম। ঘুমন্ত স্বামীর মাথা ও মুখমণ্ডল পাথরের শিলপাটার ‘পুতা’ দিয়ে থেঁতলে দেওয়ার ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন স্ত্রী মমতা বেগম।

শনিবার (২১ নভেম্বর) বিকেলে হবিগঞ্জের প্রথম শ্রেণির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না রহমান তানিয়ার আদালতে জবানবন্দি রেকর্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।

অন্যদিকে, গুরুতর আহত স্বামী মামুন মিয়া সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।
মামলার তদন্ত কর্মকর্তা মাধবপুর থানার এসআই আব্দুল কুদ্দুস শনিবার বিকেলে মমতাকে আদালতে হাজির করেন।

আদালতে দেওয়া জবানবন্দিতে মমতা জানান, প্রায় ছয় বছর আগে প্রেমের সম্পর্কের পর উপজেলার বহরা ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের কাউছার আহমেদের ছেলে মামুন মিয়ার সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই মামুন তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। প্রতিবাদ করলে নির্যাতনের মাত্রা আরও বেড়ে যেত, এমনকি তাদের সন্তানদেরও হত্যার হুমকি দেওয়া হতো। স্বামীর এমন নির্যাতনে অতিষ্ঠ হয়ে ঘটনার দিন স্বামী ঘুমিয়ে পড়লে পাথরের শিল দিয়ে মাথা ও মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে চারটি আঘাত করে তিনি বাড়ি থেকে পালিয়ে যান।

পুলিশ জানায়, গত বুধবার (১৮ নভেম্বর) ভোররাতে শ্রীধরপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে এক আত্মীয়ের বাড়ি থেকে মমতাকে গ্রেপ্তার করা হয়। মমতা বেগম উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলপুর গ্রামের শফিক মিয়ার মেয়ে। এই দম্পতির সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

আরও পড়ুন

ব্যালেরিনা রোজ: গোলাপের বাগানে নাচের ছন্দ

এদিকে আহত মামুনের পরিবারের অভিযোগ, পারিবারিক বিরোধের জেরে ঘটনার দিন মামুনকে ঘুমের ওষুধ খাওয়ানোর পর তিনি ঘুমিয়ে পড়লে মমতা পাথরের শিল দিয়ে তার মাথার পেছনে ও মুখমণ্ডলে উপর্যুপরি আঘাত করেন। গুরুতর আহত মামুনকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানকার আইসিইউতে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং আদালতের নির্দেশে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: