খানসামায় চেয়ারম্যান খলিলুর রহমানের দাফন সম্পন্ন

খানসামা উপজেলার ১নং আলোকঝাড়ী ইউনিয়ন পরিষদের ৩ বারের সফল চেয়ারম্যান খলিলুর রহমানের নামাজে জানাজা খানসামা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে রোববার(২৮ সেপ্টেম্বর) সকাল ১১ টার সময় অনুষ্ঠিত হয়েছে।
জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
জানাযায় উপস্থিত ছিলেন দিনাজপুর ৪- (খানসামা চিরিরবন্দর) নির্বাচনী এলাকার বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ মোঃ আখতারুজ্জামান মিয়া এমপি।
উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান সরকার, থানা অফিসার ইনচার্জ বাসেত সরকার, জেলা বিএনপি অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ৫ নং ভাবকি ইউপি চেয়ারম্যান রবিউল আলম তুহিন দলীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ চেয়ারম্যানগণ, জনপ্রতিনিধি রাজনৈতিক নেতৃবৃন্দ সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সাংবাদিকগণ সহ হাজার হাজার জনগণ জানাজায় অংশগ্রহণ করেন।
ভোরের আকাশ/ এনউব