শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আরও ৫ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ

ফেনী প্রতিনিধি

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ১২:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

ভারতের মনুমুখ ও উদয়পুর থেকে আটক হওয়া ৫ বাংলাদেশি নাগরিককে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।

সোমবার (২৫ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফ’র মধ্যে পতাকা বৈঠক করে। পরে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। বিজিবি তাদের ফেনী মডেল থানায় হস্তান্তর করে।  

হস্তান্তরকৃতরা হলেন- ফেনীর পরশুরাম উপজেলার উত্তর গুথুমা গ্রামের খায়েজ আহাম্মদের ছেলে সাইদুজ্জামান ভূঞা (২৯), একই উপজেলার নিজকালিকাপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মো. এমদাদ হোসেন (২৭), ফেনীর ছাগলনাইয়া উপজেলার দূর্গাপুর সিংহ নগরের ফয়েজ আহাম্মদের ছেলে মো. গিয়াস উদ্দিন (২৯), নওগাঁ জেলার আবু জাফরের ছেলে মো. রাফি (২৫) ও চাঁদপুর জেলার কদরা গ্রামের হেদায়েত উল্লাহর ছেলে আবুল বাশার (৫৫)।

পুলিশ ও বিজিবি জানায়, গত ১২ এপ্রিল ভারতের মনুমুখ এলাকা থেকে সাইদুজ্জামান, এমদাদ, গিয়াস ও রাফিকে আটক করে ভারতীয় পুলিশ। এরপর অবৈধভাবে প্রবেশের দায়ে তিন মাস কারাভোগ করেন তারা।

এছাড়া গত ৯ জুন আবুল বাশারকে ভারতের উদয়পুর থেকে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটকের পর এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। কারাভোগ শেষে সোমবার বিকালে তাদেরকে হস্তান্তর করে বিএসএফ।

ফেনী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান বলেন, আমরা তাদের নাম ঠিকানা যাছাই করে দেখছি। স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছি। এ বিষয়ে পরবর্তী নির্দেশনা অনুযায়ী কাজ করা হবে।  

ভোরের আকাশ/এসএইচ

সীমান্তবিএসএফভারতবিজিবিবাংলাদেশ

শেয়ার করুন: