শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দিনাজপুর

১১ দলীয় জোট প্রার্থী মাইনুল আলমের মত বিনিময়

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ৬:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

দিনাজপুর ৩ সদর আসনের ১১ দলীয় জোটের প্রার্থী অ্যাডভোকেট মাইনুল আলম রোববার (১৮ জানুয়ারি) দুপুরে দিনাজপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন। 

খোলামেলা এই মত বিনিময় অনুষ্ঠানে দিনাজপুর জেলা জামায়াতে ইসলামীর  সেক্রেটারি ডক্টর মুহাদ্দিস এনামুল হক, জেলা মজলিসে সূরা সদস্য ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান মাওলানা মুজিবুর রহমান, দিনাজপুর সদর উপজেলা আমির ও আসন পরিচালক অধ্যাপক মেহেরাব  আলী,  দিনাজপুর শহর আমির সিরাজুস সালেহীন,সেক্রেটারি কামরুল হাসান রাসেল  প্রমুখ জামায়াত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সাংবাদিকদের মধ্যে ছিলেন দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ কুমার বকশি, সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সভাপতি অধ্যাপক সাদাকাত আলী খান। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মাইনুল আলম বলেন এই জেলা শহরে আমি ছোট থেকে বড় হয়েছি। জেলার সকল সমস্যায় আমার নখ দর্পনে। আপনারা সাথে থাকলে দিনাজপুর কে একটি আদর্শ নগর হিসাবে গড়ে তুলতে পারবো। নাগরিক সেবায় নিজেকে বিলিয়ে রাখবো। 

উল্লেখ্য দিনাজপুর সদর আসনে এডভোকেট মাইনুল আলমের সাথে ধানের শীষ প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম এর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে।

ভোরের আকাশ/র.ই

দিনাজপুরজামায়াতে ইসলামীডক্টর মুহাদ্দিস এনামুল হক

শেয়ার করুন: