শিরোনাম
ঢাকার বিকল্প শহর হচ্ছে কেরানীগঞ্জেভ্যাট যাচাইয়ের আওতায় আসছে ২৭ হাজার অনলাইন ব্যবসাপাকিস্তানের সঙ্গে সম্পর্কের নতুন ও শক্তিশালী অধ্যায় শুরু করতে চায় বাংলাদেশ: স্পিকারপ্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজযাত্রীদের বিমানভাড়া, ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিন: ধর্মমন্ত্রীপাকিস্তান সীমান্তের কাছে এস-৪০০ আকাশ প্রতিরক্ষা মোতায়েন করতে যাচ্ছে ভারতডিএমপির নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৫১৭রাজধানীসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েনবিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দামঢাকার বিকল্প শহর হচ্ছে কেরানীগঞ্জেভ্যাট যাচাইয়ের আওতায় আসছে ২৭ হাজার অনলাইন ব্যবসাপাকিস্তানের সঙ্গে সম্পর্কের নতুন ও শক্তিশালী অধ্যায় শুরু করতে চায় বাংলাদেশ: স্পিকারপ্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজযাত্রীদের বিমানভাড়া, ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিন: ধর্মমন্ত্রীপাকিস্তান সীমান্তের কাছে এস-৪০০ আকাশ প্রতিরক্ষা মোতায়েন করতে যাচ্ছে ভারতডিএমপির নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৫১৭রাজধানীসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েনবিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

খাগড়াছড়িতে ইংলিশ ভয়েস স্কুল ভবন উদ্বোধন

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ৫:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
খাগড়াছড়িতে ইংলিশ ভয়েস স্কুল ভবন উদ্বোধন
খাগড়াছড়িতে ইংলিশ ভয়েস স্কুল ভবন উদ্বোধন

খাগড়াছড়িতে পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে ২ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে নির্মিত ইংলিশ ভয়েস স্কুলের নবনির্মিত ভবন উদ্বোধন করা হয়েছে। নতুন এ ভবনের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য আরও উন্নত, আধুনিক ও শিক্ষাবান্ধব পরিবেশে পাঠদানের সুযোগ সৃষ্টি হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় খাগড়াছড়ি জেলা সদরের বটতলী সড়কের টিটিসি এলাকায় নবনির্মিত ইংলিশ ভয়েস স্কুল ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু, এমপি।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে বাস্তবায়িত ২ কোটি ৫০ লাখ টাকার এ প্রকল্পটি জেলার শিক্ষা অবকাঠামো উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ সংযোজন। একটি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে প্রয়োজনীয় অবকাঠামো নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থীদের পাঠদানের উপযোগী পরিবেশ তৈরিতে নতুন ভবনটি ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন

সরিষাবাড়ীতে ৪ গ্রামের মানুষের চলাচলের দুর্ভোগ লাঘবে কাঠের ব্রিজ নির্মাণ

বিশেষ করে ইংরেজি ভাষা শিক্ষার প্রসার, শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক শিক্ষার সুযোগ সম্প্রসারণে প্রতিষ্ঠানটির কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নতুন ভবনকে কেন্দ্র করে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যেও নতুন প্রত্যাশা তৈরি হয়েছে।

পার্বত্য চট্টগ্রামের দুর্গম ও পিছিয়ে পড়া এলাকাসহ সামগ্রিকভাবে শিক্ষার সুযোগ সম্প্রসারণে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি মানসম্মত শিক্ষা নিশ্চিত করা জরুরি। এ ক্ষেত্রে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে বাস্তবায়িত এ প্রকল্প জেলার শিক্ষা খাতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
 

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: