শিরোনাম
খুলনায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা১৫,৭০০ টাকার মজুরি প্রস্তাব প্রত্যাখ্যান শ্রমিক নেতাদেরকক্সবাজারে বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত বেড়ে ৫একযোগে পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি-পদায়নস্বর্ণদ্বীপে মহড়া পরিদর্শন শেষে বিশ্রাম নয়, সচিবালয়ে ছুটলেন প্রধানমন্ত্রীপদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংকসামরিক বাহিনীর ইতিহাসে নতুন অধ্যায় রচিত হয়েছে : প্রধানমন্ত্রীমিয়ানমারের শীর্ষ ৫ সামরিক নেতার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞাখুলনায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা১৫,৭০০ টাকার মজুরি প্রস্তাব প্রত্যাখ্যান শ্রমিক নেতাদেরকক্সবাজারে বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত বেড়ে ৫একযোগে পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি-পদায়নস্বর্ণদ্বীপে মহড়া পরিদর্শন শেষে বিশ্রাম নয়, সচিবালয়ে ছুটলেন প্রধানমন্ত্রীপদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংকসামরিক বাহিনীর ইতিহাসে নতুন অধ্যায় রচিত হয়েছে : প্রধানমন্ত্রীমিয়ানমারের শীর্ষ ৫ সামরিক নেতার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

কমলনগরে পরিবেশ ধ্বংসকারী অবৈধ ইটভাটায় উচ্ছেদ অভিযান

রামগতি-কমলনগর(লক্ষ্মীপুর)প্রতিনিধি

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ৭:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

পরিবেশ সংরক্ষণ, বায়ুদূষণ রোধ এবং অবৈধ কার্যক্রম কঠোর হাতে দমনের লক্ষ্যে লক্ষ্মীপুর জেলায় সাঁড়াশি অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) তারিখে কমলনগর উপজেলার চর মার্টিন এলাকায় অভিযান চালিয়ে একটি লাইসেন্সবিহীন অবৈধ ইটভাটা ও একটি অবৈধ করাতকল উচ্ছেদ করা হয়েছে।

অভিযানে পরিবেশ আইন লঙ্ঘনকারী ইটভাটার ড্রাম চিমনি ভেঙে ফেলার পাশাপাশি পানি ছিটিয়ে এবং সম্পূর্ণ গুঁড়িয়ে দিয়ে সেটির কার্যক্রম চিরতরে বন্ধের ব্যবস্থা করা হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, আজকের অভিযানে কমলনগর উপজেলার চর মার্টিন এলাকায় অবস্থিত ‘মেসার্স বারাকা ব্রিকস্‌’ নামক অবৈধ ইটভাটায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। লাইসেন্স ও পরিবেশগত ছাড়পত্র ছাড়াই দীর্ঘদিন ধরে ভাটাটি পরিচালিত হয়ে আসছে বলে প্রমাণ মেলে।

অভিযান চলাকালে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ভাটার প্রধান আকর্ষণ ও ক্ষতিকর উপাদান—ড্রাম চিমনি বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় ভাটার অন্যান্য স্থাপনা পানি ছিটিয়ে এবং ভেঙে সম্পূর্ণ ব্যবহারের অনুপযোগী করা হয়। এছাড়া ইট প্রস্তুতের জন্য তৈরি করে রাখা বিপুল পরিমাণ কাঁচা ইটও সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া হয়। একই অভিযানে পরিবেশ ও বনায়ন বিনষ্টকারী একটি অবৈধ করাতকলও উচ্ছেদ করা হয়।

গুরুত্বপূর্ণ এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সাজিদা আক্তার সূচনা।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, নিরাপত্তা প্রদান এবং উচ্ছেদ কাজ সফলভাবে সম্পন্ন করতে প্রশাসনের পাশাপাশি বিভিন্ন সরকারি সংস্থাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অভিযানে বাংলাদেশ পুলিশ, ব্যাটালিয়ন আনসার, পরিবেশ অধিদপ্তর এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা অংশগ্রহণ করেন।

আরও পড়ুন

মিয়ানমারের শীর্ষ ৫ সামরিক নেতার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় সূত্রে জানা যায়, লাইসেন্সবিহীন ও অবৈধ ইটভাটাগুলো কেবল ফসলি জমির টপসয়েল বা উপরিভাগের উর্বর মাটি ধ্বংসই করছে না, বরং এর কালো ধোঁয়া ও চিমনি থেকে নির্গত গ্যাসে আশপাশের এলাকার বায়ুমণ্ডল মারাত্মকভাবে দূষিত হচ্ছে। স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে শিশু ও বয়স্করা।

জেলা প্রশাসনের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে, অবৈধ ইটভাটার মালিকরা যত প্রভাবশালীই হোন না কেন, তাদের ছাড় দেওয়া হবে না। পরিবেশ রক্ষা এবং আইনের শাসন বজায় রাখতে সমগ্র লক্ষ্মীপুর জেলায় এই ধরনের অভিযান পর্যায়ক্রমে ও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: