শিরোনাম
বাড়ি পাবেন প্রকৃত মুক্তিযোদ্ধারা, কাজ শুরু আগামী বছরকত গাড়ির উপর হামলা হলে বুঝব, দেশে আইনশৃঙ্খলার অবনতি হয়েছেমোটরসাইকেল চালকদের জন্য বিআরটিএ’র নতুন নির্দেশনায় যা লেখা আছেপার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র গোষ্ঠী দ্বারা ৩১৬ জন নিহতজ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানি নির্ভরতা কমানোই সরকারের লক্ষ্য: মাহ্দী আমিনচলতি অর্থবছর সারে ভর্তুকির পরিমাণ ১৭ হাজার কোটি টাকাউপহারের নামে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা প্রতিমন্ত্রীর: টিআইবিকপ-৩১-এ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশবাড়ি পাবেন প্রকৃত মুক্তিযোদ্ধারা, কাজ শুরু আগামী বছরকত গাড়ির উপর হামলা হলে বুঝব, দেশে আইনশৃঙ্খলার অবনতি হয়েছেমোটরসাইকেল চালকদের জন্য বিআরটিএ’র নতুন নির্দেশনায় যা লেখা আছেপার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র গোষ্ঠী দ্বারা ৩১৬ জন নিহতজ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানি নির্ভরতা কমানোই সরকারের লক্ষ্য: মাহ্দী আমিনচলতি অর্থবছর সারে ভর্তুকির পরিমাণ ১৭ হাজার কোটি টাকাউপহারের নামে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা প্রতিমন্ত্রীর: টিআইবিকপ-৩১-এ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ

ধর্মের আড়ালে প্রতারণার অভিযোগ

শেরপুর প্রতিনিধি

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ৬:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

প্রতারণা, অর্থ আত্মসাৎ, অপচিকিৎসা ও ধর্মীয় অনুভূতির অপব্যবহারের অভিযোগে স্বঘোষিত ব্রহ্মচারী প্রবীর চৌধুরী ওরফে শান্তানন্দ এবং তাঁর সহযোগীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে শেরপুরে মানববন্ধন করেছেন অভিযোগকারী ও ভুক্তভোগীরা।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা পুরোহিত কল্যাণ পরিষদ ও সচেতন সমাজের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অভিযোগকারী ও ভুক্তভোগীসহ সনাতন ধর্মাবলম্বীদের একাংশের প্রায় শতাধিক মানুষ অংশ নেন। মানববন্ধন শেষে তাঁরা জেলা পুলিশ সুপার বরাবর একটি স্মারকলিপি দেন।

স্মারকলিপিতে অভিযোগ করা হয়, ২০১৫ সাল থেকে প্রবীর চৌধুরী সাধুর পোশাক ধারণ করে সাধারণ মানুষকে মানসিকভাবে প্রভাবিত করে আসছেন। ভুয়া দীক্ষা দেওয়া, অলৌকিকতার ভয় দেখিয়ে অর্থ আদায় এবং অপচিকিৎসার সঙ্গে জড়িত থাকার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

এ ছাড়া বিভিন্ন মন্দিরের জায়গা দখলের চেষ্টা, চাঁদা দাবি, মিথ্যা মামলা দিয়ে হয়রানি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ষড়যন্ত্রের অভিযোগও স্মারকলিপিতে উল্লেখ করা হয়।

স্মারকলিপিতে আরও বলা হয়, এর আগে জেলা পূজা উদযাপন পরিষদ, জেলা পুরোহিত কল্যাণ পরিষদ ও স্থানীয় নেতৃবৃন্দের চাপে মুচলেকা দিয়ে তিনি শেরপুর ত্যাগ করেছিলেন। তবে সম্প্রতি সহযোগীদের নিয়ে আবারও এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছেন বলে অভিযোগ করেন স্মারকলিপি প্রদানকারীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রবীর চৌধুরী ও তার সহযোগীদের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করতে হবে। একই সঙ্গে তাঁদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি প্রবীর চৌধুরীকে শেরপুর থেকে বহিষ্কারের দাবিও জানান তাঁরা।

আরও পড়ুন

বাংলাদেশে দেখা যায়নি জমাদিউস সানির চাঁদ

মানববন্ধনে পলাশ চৌধুরী, দিলীপ পোদ্দার, প্রতিমা দাস, আশীষ দেসহ সনাতন ধর্মাবলম্বীদের একাংশের প্রতিনিধি এবং প্রায় শতাধিক অভিযোগকারী ও ভুক্তভোগী উপস্থিত ছিলেন।

তবে প্রবীর চৌধুরী ও তার সহযোগীদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে তাঁদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: