রপ্তানি উন্নয়ন ব্যুরো ভাইস চেয়ারম্যানের মোংলা ইপিজেড পরিদর্শন

রপ্তানি উন্নয়ন ব্যুরো ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী (অতিরিক্ত সচিব) মোহাম্মদ আরিফ হাসান শনিবার ২৬ সেপ্টেম্বর মোংলা ইপিজেডের রপ্তানিমুখী প্রতিষ্ঠান Jinlight Bangladesh Ltd এবং VIP Luggage BD Ltd পরিদর্শন করেন। তিনি বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং সন্তোষ প্রকাশ করেন।
রপ্তানি উন্নয়ন ব্যুরো’র উপসচিব মো: বজলুর রশীদ, খুলনা রপ্তানি উন্নয়ন ব্যুরো’র পরিচালক (উপসচিব) জিনাত আরা আহমেদ, রপ্তানি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও বেপজার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে রপ্তানি উন্নয়ন ব্যুরো ভাইস চেয়ারম্যান Petromax LPG Ltd এবং রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন।
সন্ধ্যায় রপ্তানি উন্নয়ন ব্যুরো ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ আরিফ হাসান খুলনা চেম্বার অব কমার্সের সভাকক্ষে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন।
ভোরের আকাশ/সু.পা