শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গাইবান্ধায় অ্যাম্বুলেন্সের চাপায় দোকানদার নিহত

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ৭ আগস্ট ২০২৫, ৯:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শ্বে দোকানে ঢুকে যায়।  এ ঘটনায় অ্যাম্বুলেন্সের চাপায় আরমান আলী (৩০) নামে এক দোকানদার নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ফুটানি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম।

নিহত আরমান আলী উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের বড় সাতাইল গ্রামের সাত্তার মিয়ার ছেলে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আজ ভোরে একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে ফুটানি বাজারে গোবিন্দগঞ্জ-গাইবান্ধা সড়কের পাশের দোকানে ঢুকে যায়।  এসময় অ্যাম্বুলেন্সের চাপায় ওই দোকানের আরমান আলী গুরুতর আহত হন।  তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।  পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে তিনি মারা যান।

ভোরের আকাশ/জাআ

গাইবান্ধাঅ্যাম্বুলেন্সনিহত

শেয়ার করুন: