শিরোনাম
ভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকারপ্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলক হচ্ছে ১০ খেলাধুলা২১ জানুয়ারি ১০২৬ ইউপিতে ভোট৩০ নভেম্বর কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রীএসএসসি-এইচএসসির প্রশ্ন ছাপা হবে পরীক্ষার ১ ঘণ্টা আগে: শিক্ষামন্ত্রীভোটার তালিকা থেকে বাদ, বাংলাদেশে পুশ-ইনের শঙ্কায় মুসলিমরাভারতের পক্ষ থেকে হাসিনাকে ফেরাতে কোনো শর্তের কথা বলা হয়নি: শামা ওবায়েদআ.লীগের সহিংসতা থামলেও থমথমে গোপালগঞ্জ, জনমনে আতঙ্কভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকারপ্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলক হচ্ছে ১০ খেলাধুলা২১ জানুয়ারি ১০২৬ ইউপিতে ভোট৩০ নভেম্বর কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রীএসএসসি-এইচএসসির প্রশ্ন ছাপা হবে পরীক্ষার ১ ঘণ্টা আগে: শিক্ষামন্ত্রীভোটার তালিকা থেকে বাদ, বাংলাদেশে পুশ-ইনের শঙ্কায় মুসলিমরাভারতের পক্ষ থেকে হাসিনাকে ফেরাতে কোনো শর্তের কথা বলা হয়নি: শামা ওবায়েদআ.লীগের সহিংসতা থামলেও থমথমে গোপালগঞ্জ, জনমনে আতঙ্ক

দেবীগঞ্জে দেশের বৃহত্তম জলপাইয়ের হাট, কোটি টাকার বেচাকেনা

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ৫:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

জলপাইয়ের কথা উঠলেই জিভে জল আসে অনেকের। জলপাইয়ের নাম শুনলেই মনে পড়ে যায় বাংলা সাহিত্যের জনপ্রিয় ছড়াকার সুকুমার রায়ের বিখ্যাত ‘অবাক জলপান’ নাটকের কথা।

ছোটবেলায় জলপাই নিয়ে মজার সেই নাটক পড়ে হাসিতে মেতেছেন অনেকেই। তবে এবার জলপাইয়ের স্বাদ আর গল্পের বাইরেও রয়েছে এক ভিন্ন চিত্র। পঞ্চগড়ের দেবীগঞ্জে বসেছে দেশের অন্যতম বৃহৎ জলপাইয়ের হাট। প্রতিদিন এই হাটে কোটি টাকার জলপাই কেনাবেচা হচ্ছে। কর্মসংস্থান সৃষ্টি হয়েছে কয়েক হাজার মানুষের।

উত্তরের জেলা পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা শহরের দেবদারু তলায় বসে ঐতিহ্যবাহী এই জলপাইয়ের হাট। স্থানীয়দের দাবি, এটি দেশের সবচেয়ে বড় জলপাইয়ের হাট। আশপাশের পাঁচ জেলা থেকে কৃষক ও ব্যবসায়ীরা এখানে জলপাই নিয়ে আসেন। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই জমে ওঠে হাট। ভ্যান, পিকআপ ও ট্রাকে করে জলপাই নিয়ে আসেন কৃষক ও ব্যবসায়ীরা। এরপর সেগুলো স্তূপ করে আকার ও মান অনুযায়ী বাছাই করা হয়। ছোট-বড় আলাদা করার পর শুরু হয় বেচাকেনা।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকারি ব্যবসায়ীরা এসে এই হাট থেকে জলপাই কিনে নিয়ে যান। বড় বড় কোম্পানির প্রতিনিধিরাও আসেন জলপাই সংগ্রহ করতে। দেশের চাহিদা মিটিয়ে এই হাটের জলপাই বিদেশেও রপ্তানি হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

প্রতিবছর অক্টোবর মাসের শুরুতে জলপাই আহরণ শুরু হয়। প্রায় তিন মাস ধরে চলে এই বেচাকেনা। জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত জমজমাট থাকে হাটটি। বর্তমানে কৃষকেরা প্রতি কেজি জলপাই ২০ থেকে ৩০ টাকা দরে বিক্রি করছেন।

জলপাই গাছের ফলন থেকে প্রতিবছর অনেক কৃষক লাখ লাখ টাকা আয় করছেন। জলপাই চাষকে কেন্দ্র করে গড়ে উঠেছে একটি সমৃদ্ধ বাণিজ্যিক বলয়। চাষিদের বাগান থেকে জলপাই সংগ্রহ করে আড়তদারদের কাছে বিক্রি করছেন শত শত ক্ষুদ্র ব্যবসায়ী। এভাবেই এই হাটকে ঘিরে জীবিকা নির্বাহ করছে অসংখ্য পরিবার।

স্বাদ, গুণগত মান ও আকারের কারণে দেবদারু তলার জলপাইয়ের চাহিদা দিন দিন বাড়ছে। জলপাই ছাড়াও এই হাটে বাতাবি লেবু, লেবু, পানসহ কৃষকদের উৎপাদিত বিভিন্ন ধরনের ফল বিক্রি হয়। তবে সবচেয়ে বেশি বেচাকেনা হয় জলপাই। প্রতিদিন কোটি টাকার লেনদেন হওয়ায় স্থানীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই বাজার। পাশাপাশি সরকারও প্রতিবছর এই হাট থেকে রাজস্ব পাচ্ছে।

হাট ইজারাদার মো. কাদেরী কিবরিয়া রানা বলেন, দেবদারু তলার জলপাইয়ের হাটে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অন্তত এক থেকে দেড় হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে। আশপাশের কয়েকটি জেলার জলপাই এখানে বিক্রি হয়। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ব্যবসায়ীরা এসে জলপাই কিনে নিয়ে যান। বড় বড় কোম্পানিও এই হাট থেকে জলপাই সংগ্রহ করে। এটি একটি ঐতিহ্যবাহী বাজার হলেও এখনো কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি।

তিনি আরও বলেন, হাটে পর্যাপ্ত শেড না থাকায় ব্যবসায়ীদের নানা সমস্যায় পড়তে হয়। বর্ষাকালে পুরো হাটে কাদাপানি জমে যায়। অন্য সময়েও মাটির ওপর বসেই ফলমূলের ব্যবসা করতে হয়। এতে পণ্য সংরক্ষণ ও বেচাকেনায় ভোগান্তির পাশাপাশি অপরিচ্ছন্ন পরিবেশের সৃষ্টি হয়। তাই হাটের অবকাঠামোগত উন্নয়ন, প্রয়োজনীয় শেড নির্মাণ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে সরকারের সুদৃষ্টি কামনা করেন তিনি।

দেবীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নাঈম মোর্শেদ বলেন, জলপাইয়ের এই হাট দিন দিন সম্প্রসারিত হচ্ছে। একই সঙ্গে বাড়ছে জলপাইয়ের চাহিদা। এই বাজারকে কেন্দ্র করে এলাকায় জলপাই চাষাবাদও বাড়ছে। কৃষি বিভাগের পক্ষ থেকে চাষিদের নিয়মিত খোঁজখবর রাখা হচ্ছে। জলপাই চাষ করে কৃষকেরা লাভবান হচ্ছেন।

আরও পড়ুন

চট্টগ্রামের বর্জ্যেই জ্বলবে বিদ্যুতের আলো

তিনি আরও বলেন, সরকার বাজারটির উন্নয়নে বিশেষ নজর দিলে এখান থেকে দেশের বিভিন্ন অঞ্চলে জলপাই সরবরাহের পাশাপাশি বিদেশেও রপ্তানির পরিমাণ বাড়ানো সম্ভব হবে। এতে কৃষকেরা আরও বেশি লাভবান হবেন এবং স্থানীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে।

সম্ভাবনাময় এই জলপাইয়ের হাটটি শুধু কেনাবেচার কেন্দ্র নয়, বরং উত্তরাঞ্চলের গ্রামীণ অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। প্রয়োজনীয় অবকাঠামো ও আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে দেবদারু তলার এই হাট জলপাই বাণিজ্যে দেশব্যাপী আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: