শিরোনাম
পুলিশে রদবদলঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীশেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তিতে দেশে ফিরতে হবে: শামা ওবায়েদবেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবিকম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধ চায় হাইকোর্টদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জিশ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলমসুশাসনের ব্যর্থতার বোঝা শ্রমিকদের ওপর চাপানো ঠিক না : সিপিডিপুলিশে রদবদলঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীশেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তিতে দেশে ফিরতে হবে: শামা ওবায়েদবেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবিকম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধ চায় হাইকোর্টদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জিশ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলমসুশাসনের ব্যর্থতার বোঝা শ্রমিকদের ওপর চাপানো ঠিক না : সিপিডি

শ্রীপুরে কালা যাদু আতঙ্ক!

ভ্রাম্যমাণ প্রতিনিধি

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ৫:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

বাড়ির প্রধান ফটকের সামনে সাদা রঙে আঁকা বৃত্ত। বৃত্তের ভেতরে যোগ চিহ্ন সদ্যৃশ আঁকিবুকি। তার মাঝখানে পড়ে আছে কাফন পরানো একটি পুতুল। পুতুলটির বুকে গাঁথা রয়েছে বেল কাটা। পাশে গোলাপজলের বোতল ও মোমবাতি। পুতুলটির শরীরে মাখানো লাল রং। একই ধরনের রং ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে আশপাশেও। সকালে ঘুম থেকে উঠে বাড়ির ফটকে এমন দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন বাড়ির মালিক, তাঁর পরিবারের সদস্যসহ এলাকার মানুষ।

রোববার (২২ নভেম্বর) সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের শিরিশগুড়ি গ্রামের মো. আলী হোসেনের (৫৫) বাড়ির সামনে এ ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় ছড়িয়ে পড়েছে নানা আলোচনা ও কৌতূহল। ঘটনাটি দেখতে সকাল থেকেই বাড়ির সামনে ভিড় করছেন আশপাশের গ্রামের লোকজন।

আলী হোসেন ওই গ্রামের করম উদ্দিনের ছেলে। বাড়ীর প্রধান ফটকের সমানে খড় দিয়ে মুর্তি বা পুতুল দেখে আলী হোসেন বলেন, আমি এবং আমার স্ত্রী দুইজন মানুষ এই বাড়ীতে থাকি। বাড়িটি চারপাশ ওয়াল দিয়ে বাউন্ডারি করা। সকালে ফজরের নামাজ পড়ে গেটটা খুলতেই দেখি আটা বা ময়দা দিয়ে বড় আকারে গোল বৃত্ত আঁকা। বৃত্তের ভিতর ক্রস দিয়ে দুইটা দাগ দেয়া, সেই দাগের উপর খড় দিয়ে তৈরি মুর্তি বা পুতুল বানানো। পুতুলকে কাফনের সাদা কাপড় পড়ানো অবস্থায় ১৫ থেকে ২০টি বেল কাটা পুতুলের বুকে গাথা। সাদা কাপড়ে বুকের উপর চারপাশে  লাল রং ছড়িয়ে ছিটিয়ে ফেলে রাখা। পুতুলের বাম পা এবং বাম হাত বাধা, পাশেই গোলাপ জলের একটি বোতল এবং এক প্যাকেট আগরবাতিও ছিল। পুতুলের পাশে আগরবাতি জ্বালানো হয়েছিল বলে ধারণা করছি। পাশেই আগরবাতির ছাই পড়ে রয়েছে বুঝা যায়। কারা বা কেনো আমার বাড়ীর সামনে এ কাজ করলো আমি বুঝতেছি না। আমার কারো সাথে শত্রুতা নাই। গ্রামবাসী এসে দেখে যাচ্ছে। তাদের কেউ কেউ বলতেছে এইডা একটা কুফরি, জাদুটোনা, কেউ বলতেছে শত্রুতামূলক ইঙ্গিত দেওয়া। মানে নানা ভয়ভীতি দেখাচ্ছে।

সকালে বাড়ি থেকে বের হয়ে ফটকের সামনে এমন দৃশ্য দেখতে পান তিনি। বিষয়টি দেখে তাঁর কাছে রহস্যময় মনে হয়। পরে আশপাশের লোকজনকে ডেকে এনে ঘটনাটি দেখান। কে বা কারা, কী উদ্দেশ্যে এসব করেছে, তা তিনি বুঝতে পারছেন না।

ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর সকাল থেকেই বাড়ির সামনে কৌতূহলী মানুষের ভিড় জমে। আশপাশের গ্রামের লোকজন এসে পুতুলটি দেখছেন, মুঠোফোনে ছবি তুলছেন। কেউ কেউ বাড়ির মালিকের কাছে ঘটনার বিস্তারিত জানতে চাইছেন। অস্বাভাবিক এই দৃশ্য ঘিরে এলাকায় আতঙ্কও ছড়িয়ে পড়েছে।

ঘটনাটি দেখতে আসা লোকজনের মধ্যে কেউ কেউ একে কালো জাদু বা তন্ত্রমন্ত্রের সঙ্গে মিলিয়ে দেখছেন। আবার অনেকের ধারণা, বাড়ির মালিক ও তাঁর পরিবারের সদস্যদের ভয় দেখানোর উদ্দেশ্যে দুর্বৃত্তরা এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

আলী হোসেনের প্রতিবেশী স্বাস্থ্যকর্মী রুহুল আমিন বলেন, আলী হোসেন তাঁকে ডেকে নিয়ে বাড়ির ফটকের সামনের দৃশ্যটি দেখিয়েছেন। তাঁর জানা মতে, ওই গ্রাম ও আশপাশের এলাকায় আগে কখনো এমন ঘটনা ঘটেনি। এ ঘটনার পর থেকে আলী হোসেন ভয়ের মধ্যে রয়েছেন।

শ্রীপুর পৌর সচেতন নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক খোরশেদ আলম বলেন, রাতের আঁধারে গেটের সামনে কে বা কারা এমন ভয়ংকর নকশা এঁকে কাফনের কাপড় পড়ানো একটি পুতুল সদৃশ্য মূর্তি রেখে গেছে। ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকেই শিরিশগুড়ি গ্রামে এক ধরনের আতঙ্ক ও কৌতূহল বিরাজ করছে। আসলে এর পেছনে কী রহস্য লুকিয়ে আছে, তা আইনশৃঙ্খলা বাহিনীকে খুঁজে বের করার দাবি জানাচ্ছি।

বাড়ীর প্রধান ফটকের সমানে খড় দিয়ে মুর্তি বা পুতুল দেখে তিনি বলেন, আমি এবং আমার স্ত্রী দুইজন মানুষ এই বাড়ীতে থাকি। বাড়িটি চারপাশ ওয়াল দিয়ে বাউন্ডারি করা। সকালে ফজরের নামাজ পড়ে গেইটটা গোছাইতেই (খুলতেই) দেখি আটা বা ময়দা দিয়ে বড় আকারে গোল বৃত্ত এঁকে রাখছে। ওই বৃত্তের ভিতর ক্রস দিয়ে দুইটা দাগ দিয়ে রাখছে। ওই দাগের উপর খড় দিয়ে তৈরি মুর্তি বা পুতুল বানিয়ে রেখে দিছে। পুতুলকে কাফনের সাদা কাপড় পড়ানো অবস্থায় ১৫ থেকে ২০টি বেল কাটা পুতুলের বুকে গেঁথে রাখছে। সাদা কাপড়ে বুকের উপর সিঁদুর কালারের লাল রং দিয়ে রাখছে। চারপাশে লাল রং ছড়িয়ে ছিটিয়ে ফেলে রাখছে। পুতুলের বাম পা এবং বাম হাত বেঁধে রাখছে। পাশে গোলাপ জলের একটি বোতল এবং এক প্যাকেট আগরবাতিও ফেলে রাখছে। পুতুলের সাইটে আগরবাতি জ্বালাইছিল, পাশে আগরবাতির ছাই পড়ে রয়েছে বুঝা যায়। কারা বা কেনো আমার বাড়ীর সামনে এ কাজ করলো আমি বুঝতেছি না। আমার কারো সাথে শত্রুতা নাই। গ্রামবাসী এসে দেখে যাচ্ছে। তাদের কেউ কেউ বলতেছে এইডা একটা কুফরি, জাদুটোনা, কেউ বলতেছে শত্রুতামূলক ইঙ্গিত দেওয়া। মানে নানা ভয়ভীতি দেখাচ্ছে।

এবিষয়ে শ্রীপুরের ছাপিলা পাড়া মোহাম্মদিয়া কেন্দ্রীয়  জামে মসজিদের খতিব ও ইসলামী বক্তা হাফেজ মাওলানা মাহমুদুল হাসান  বলেন, এধরনের দ্রব্য মূলত মানুষকে ক্ষতি করার যাদু টোনার কাজে ব্যবহার করা হয়। এবিষয়ে ইসলামে কড়া সতর্ক বার্তা দেয়া হয়েছে। ইসলামে জাদু প্রমাণিত হলে তার শাস্তি মৃত্যুদণ্ড পর্যন্ত। কারণ সে আল্লাহর সাথে শিরক করে জ্বিন-শয়তানের সাহায্য নেয়। এই পুতুলে কি ক্ষতি হবে?- ক্ষতি করার মালিক একমাত্র আল্লাহ। জাদুকর শুধু চেষ্টা করে, আল্লাহ না চাইলে কিছুই হয় না। তাই ভয় না পাওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।
 

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: