শিরোনাম
ফ্যাসিস্ট ও স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে: আইনমন্ত্রীপ্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভীজলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবিলায় অনুদানের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রীবাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যুহুথিদের ‘সন্ত্রাসী গোষ্ঠী’ ঘোষণা করতে ইইউকে সৌদির চাপমধ্যরাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণজলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীফ্যাসিস্ট ও স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে: আইনমন্ত্রীপ্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভীজলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবিলায় অনুদানের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রীবাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যুহুথিদের ‘সন্ত্রাসী গোষ্ঠী’ ঘোষণা করতে ইইউকে সৌদির চাপমধ্যরাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণজলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

ঘোড়াঘাটে বেত্রাঘাতে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আহত, শিক্ষিকা বরখাস্ত

ঘোড়াঘাট প্রতিনিধি

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ৭:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

দিনাজপুরের ঘোড়াঘাটে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর ডান হাত শিক্ষিকার বেত্রাঘাতে ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগের পাঁচ মাস পর অভিযুক্ত সহকারী শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় শিশুটির উন্নত চিকিৎসা ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তার বাবা। পরে শিক্ষার্থীর নিরাপত্তা ও দায়ীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন ঘোড়াঘাট সরকারি কলেজের রোভার স্কাউট দলের সদস্যরা।

সাময়িক বরখাস্ত হওয়া শিক্ষিকার নাম সেলিনা আখতার। তিনি উপজেলার বিরাহিমপুর গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। ভুক্তভোগী শিক্ষার্থীর নাম সুমাইয়া আক্তার।

শিশুটির বাবা ছাইদুর রহমানের অভিযোগ, শিক্ষিকা সেলিনা আখতারের বেত্রাঘাতে সুমাইয়ার ডান হাত গুরুতর আহত হয়। এরপর থেকে গত পাঁচ মাস ধরে সে কলম ধরতে, লেখালেখি করতে এবং দৈনন্দিন স্বাভাবিক কাজকর্ম করতে পারছে না। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে।

পরিবারের আরও অভিযোগ, একই শিক্ষিকার বিরুদ্ধে অন্য শিক্ষার্থীদের শারীরিক নির্যাতনের ঘটনাও ঘটেছে। এসব বিষয়ে শিক্ষা বিভাগে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে ছাইদুর রহমান মেয়ের উন্নত চিকিৎসার দায়িত্ব নিশ্চিত করার পাশাপাশি অভিযুক্ত শিক্ষিকার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। অন্যদিকে মানববন্ধনে অংশগ্রহণকারীরা ঘটনার নিরপেক্ষ তদন্ত, শিশু নির্যাতনের সঙ্গে জড়িতদের শাস্তি এবং বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

আরও পড়ুন

হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান আমরা সবাই বাংলাদেশী : হুইপ দুলু

এ বিষয়ে ঘোড়াঘাট উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আফজাল হোসেন বলেন, ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন পাঠানো হয়েছিল। সেই প্রতিবেদনের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষিকাকে সাময়িক বরখাস্তের আদেশসংক্রান্ত চিঠি সোমবার (৯ নভেম্বর) শিক্ষা অফিসে পৌঁছেছে। আজ অথবা আগামীকালের মধ্যে চিঠিটি অভিযুক্ত শিক্ষিকার কাছে পৌঁছে দেওয়া হবে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

অভিযোগের বিষয়ে সহকারী শিক্ষিকা সেলিনা আখতারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমার কিছুই বলার নেই। আমি এ স্কুলে ২০ বছর ধরে আছি। এতদিনেও কেউ কোনো অভিযোগ করেনি। আমার বিরুদ্ধে কেন অভিযোগ করা হয়েছে, এ নিয়ে আমি কোনো কথা বলতে চাচ্ছি না।’

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: