শিরোনাম
পুলিশে রদবদলঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীশেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তিতে দেশে ফিরতে হবে: শামা ওবায়েদবেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবিকম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধ চায় হাইকোর্টদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জিশ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলমসুশাসনের ব্যর্থতার বোঝা শ্রমিকদের ওপর চাপানো ঠিক না : সিপিডিপুলিশে রদবদলঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীশেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তিতে দেশে ফিরতে হবে: শামা ওবায়েদবেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবিকম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধ চায় হাইকোর্টদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জিশ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলমসুশাসনের ব্যর্থতার বোঝা শ্রমিকদের ওপর চাপানো ঠিক না : সিপিডি

মানিকগঞ্জে তেরশ্রী গণহত্যা দিবসে বিএনপি'র শ্রদ্ধাঞ্জলি

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ৮:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

বাংলাদেশের ইতিহাসে রক্তাক্ত কালো অধ্যায় তেরশ্রী ট্রাজেডিতে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছে ঘিওর উপজেলা বিএনপি, জেলা ও উপজেলা প্রশাসনসহ সর্বস্তরের জনগণ।

রোববার (২২ নভেম্বর) সকালে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরের নেতৃত্বে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের তেরশ্রী এলাকায় নির্মিত শহীদ স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পণ করেন। এছাড়া মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আারা সুলতানা ও সরকারি কর্মকর্তা বৃন্দ পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

স্মৃতিচারণ সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ২২ নভেম্বর পাক হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসররা তেরশ্রী স্টেট এর তৎকালীন জমিদার সিদ্ধেশ্বরী রায় প্রসাদ চৌধুরী ও তেরশ্রী কলেজের অধ্যক্ষ আতিয়ার রহমান সহ  ৪৩ জন নিরীহ গ্রামবাসীকে আগুনে পুড়িয়ে ও গুলি করে নারকীয হত্যাযজ্ঞ চালায়। চারদিক থেকে গ্রামটি ঘিরে ফেলে। প্রথমে গুলি চালিয়ে আতঙ্ক সৃষ্টি করে, পরে বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে স্বাধীনতাকামী নিরীহ মানুষ ধরে এনে হত্যা করে।

ভয়াল সেই হত্যাযজ্ঞে প্রাণ হারান অন্তত ৪৩ জন। এদের মধ্যে ৩৬ জনের পরিচয় শনাক্ত করা গেছে। বাকি ৭ জনের পরিচয় আজও জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও ইতিহাস সূত্রে জানা যায়, জমিদার সিদ্ধেশ্বর প্রসাদ রায় চৌধুরীকে বেয়নেট দিয়ে খুঁচিয়ে কম্বল দিয়ে ঢেকে জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয়। অধ্যক্ষ আতিয়ার রহমানকে বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে  চোখ উপড়ে নির্মমভাবে হত্যা করা হয়। এরপর হিন্দু-মুসলমান নির্বিশেষে গ্রামের সাধারণ মানুষদের একে একে হত্যা করে হানাদাররা। বাড়িঘরে আগুন দেওয়া হয়, চালানো হয় লুটপাট। 

দিবসটির যথাযথ মর্যাদা উদযাপন উপলক্ষে ভোরে তেরশ্রী শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। কালো পতাকা উত্তোলন, জাতীয় পতাকা উত্তোলন, শোক র‍্যালি, শহীদদের স্মরণে নীরবতা পালন ও স্মরণসভা অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও সর্বস্তরের মানুষ অংশ নেন।

উল্লেখ্য, ২০১২ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের  উদ্যোগে তেরশ্রীতে শহীদ স্মৃতিসৌধ নির্মাণ করা হয়।

আরও পড়ুন

‘জীবনে একটু প্রেম-যৌনতা দরকার’

বক্তারা তেরশ্রী গণহত্যা দিবসকে জাতীয়ভাবে স্বীকৃতি দেওয়া, শহীদদের পূর্ণাঙ্গ তালিকা সরকারিভাবে সংরক্ষণ করা, শহীদ পরিবারদের সহায়তা দেওয়া এবং মুক্তিযুদ্ধ জাদুঘরে তেরশ্রী কর্নার স্থাপনের দাবি জানান।

পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালিত হয়।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: