বরিশাল মহানগরীর শংকর মঠ পূজামণ্ডপ পরিদর্শনে বিএমপি কমিশনার

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে বৃহস্পতিবার (১৫ই অক্টোবর) বরিশাল মহানগরীর শংকর মঠ পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের সম্মানিত কমিশনার জনাব আবু রায়হান মুহাম্মদ সালেহ্ মহোদয়।
এ সময় তিনি পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কর্তব্যরত পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় সিসি ক্যামেরা স্থাপনসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
এ সময় আরো উপস্থিত ছিলেন মাননীয় বিভাগীয় কমিশনার বরিশাল জনাব খলিলুর রহমান, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
ভোরের আকাশ/সু.পা