শিরোনাম
চার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ

প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ সহ:শিক্ষক ঠাকুরগাঁওয়ের মালেকা

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬-এ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (মহিলা ক্যাটাগরি) নির্বাচিত হয়েছেন ঠাকুরগাঁও সদর উপজেলার মালেকা মোকাররমা মলি। তিনি ওই উপজেলার ধন্দোগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।

এর আগে তিনি প্রাথমিক শিক্ষা পদক-২০২৬-এর রংপুর বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (মহিলা) নির্বাচিত হন। পরে জাতীয় পর্যায়ের চূড়ান্ত মূল্যায়নে শ্রেষ্ঠত্ব অর্জন করেন।

রংপুর বিভাগীয় কমিশনার ও বিভাগীয় প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির সভাপতি শহিদুল ইসলাম (এনডিসি) এবং বিভাগীয় উপ-পরিচালক ও কমিটির সদস্যসচিব আজিজুর রহমান স্বাক্ষরিত ফলাফলে মালেকা মোকাররমার শ্রেষ্ঠত্বের বিষয়টি নিশ্চিত করা হয়।

আরও পড়ুন

বন্যা মোকাবিলায় চকরিয়া-মাতামুহুরীতে ১৯ মেডিকেল টিম, কার্যক্রম পরিদর্শনে সিভিল সার্জন

ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া এলাকার বাসিন্দা মালেকা মোকাররমা মলি দীর্ঘ এক দশকের শিক্ষকতা জীবনে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশ এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে আসছেন। তার এ নিরলস প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে বিভাগীয় পর্যায় অতিক্রম করে এবার জাতীয় পর্যায়েও তিনি শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন।

এ অর্জনে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মালেকা মোকাররমা মলি বলেন, এ সম্মান আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাবো। তিনি এ সাফল্যের জন্য সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক এবং শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সবার কাছে দোয়া কামনা করেন।

ভোরের আকাশ/এম

ঠাকুরগাঁও

শেয়ার করুন: