শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

৬ দফা দাবিতে গাইবান্ধায় স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ২৪ জুন ২০২৫, ৫:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
৬ দফা দাবিতে গাইবান্ধায় স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি
৬ দফা দাবিতে গাইবান্ধায় স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত নিয়োগবিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী গ্রেড উন্নীতকরণ এবং টেকনিক্যাল পদমর্যাদা প্রদানের ছয় দফা দাবিতে গাইবান্ধার সাঘাটায় অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা।

মঙ্গলবার (২৪ জুন) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত সাঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় চত্বরে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন সাঘাটা উপজেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে।

এতে বক্তব্য রাখেন, এসোসিয়েশনের সাঘাটা উপজেলা শাখার সভাপতি শাফিউল আলম, সিনিয়র সহসভাপতি ফরিদুল ইসলাম, সহসভাপতি সাবিনা ইয়াসমিন এবং সদস্য সবুজ মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, মাঠপর্যায়ের স্বাস্থ্য সহকারীরা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তবে দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য মর্যাদা ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে। বক্তারা দ্রুত এসব দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান এবং দাবি পূরণ না হলে ১ সেপ্টেম্বর থেকে কর্ম বিরতি ও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন।

তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে, প্রস্তাবিত নিয়োগবিধি সংশোধন করে স্নাতক বা সমমান শিক্ষাগত যোগ্যতা সংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদান। ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ। টেকনিক্যাল পদমর্যাদা প্রদান। পদোন্নতির ধারাবাহিকতা বজায় রেখে উচ্চতর গ্রেড প্রদান।

উল্লেখ্য, স্বাস্থ্য সহকারীদের এই দাবি দীর্ঘদিনের। সংশ্লিষ্টরা মনে করেন যে এর বাস্তবায়ন মাঠ পর্যায়ে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ভোরের আকাশ/জাআ

স্বাস্থ্য সহকারীঅবস্থান কর্মসূচিগাইবান্ধা

শেয়ার করুন: