শিরোনাম
সিটি গ্রুপকে নতুন ঋণ দিতে ব্যাংক-কোম্পানি আইনে ছাড়, মিলবে ১,৭০০ কোটি টাকার ঋণআঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় বাংলাদেশ-চীন সম্পর্ক গুরুত্বপূর্ণ : রিজভীপোশাকশিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল: স্বরাষ্ট্রমন্ত্রীএবার শীতে ৬ শৈত্যপ্রবাহের পূর্বাভাসপাহাড়ে ‘বিচার’, জঙ্গলে পড়ে রইলো দুই জনের লাশ৪ ডিসেম্বর হচ্ছে না মেডিকেল ভর্তি পরীক্ষাএকনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদনচীনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের আহ্বান রাষ্ট্রপতিরসিটি গ্রুপকে নতুন ঋণ দিতে ব্যাংক-কোম্পানি আইনে ছাড়, মিলবে ১,৭০০ কোটি টাকার ঋণআঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় বাংলাদেশ-চীন সম্পর্ক গুরুত্বপূর্ণ : রিজভীপোশাকশিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল: স্বরাষ্ট্রমন্ত্রীএবার শীতে ৬ শৈত্যপ্রবাহের পূর্বাভাসপাহাড়ে ‘বিচার’, জঙ্গলে পড়ে রইলো দুই জনের লাশ৪ ডিসেম্বর হচ্ছে না মেডিকেল ভর্তি পরীক্ষাএকনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদনচীনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের আহ্বান রাষ্ট্রপতির

দেশব্যাপী জামায়াত-শিবিরের চক্রান্তের প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ সমাবেশ

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ৪ নভেম্বর ২০২৬, ৬:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা প্রদান এবং জামাত-শিবিরের দেশ বিরোধী চক্রান্তের প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) সকালে শহীদ রফিক সড়কে এই কর্মসূচি পালন করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, মানিকগঞ্জ জেলা ইউনিট কমান্ড।

মানিকগঞ্জ জেলা ইউনিটের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন  সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী হাজি মনসুর আলী সরকার,  মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ আবুল বাশার, মানিকগঞ্জ জেলা ইউনিটের সদস্য সচিব মোঃ শহিদুল হক, দৌলতপুর উপজেলা ইউনিট কমান্ডার আব্দুর রশীদ ও শিবালয় উপজেলা ইউনিট কমান্ডার জালাল উদ্দিন প্রমূখ।

এসময় বক্তারা বলেন, ৭১'র মহান মুক্তিযুদ্ধের সময় জামায়াত-শিবির দেশবিরোধী চক্রান্তে লিপ্ত ছিল। তাদের দেশদ্রোহিতার নির্লজ্জ চিত্র  আজও জাতিকে শিহরে ওঠায়। তারা এখনো ২০২৪ সালে গণঅভ্যুত্থানে পতন হওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের দোসরদের সাথে মিশে   সারাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পায়তারা করছে। বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও রাষ্ট্রীয় মর্যাদা গার্ড অফ ওনারে বাঁধা প্রদান করা রাষ্ট্রদ্রোহিতার সামিল। যাহা অত্যন্ত গর্হিত, নিন্দিত ওর শাস্তিযোগ্য অপরাধ। আমরা দোষীদের আইনের আওতায়নে অত্যন্ত মূলক শাস্তি দাবী করছি।

আরও পড়ুন

রাজশাহী রেঞ্জের ডিআইজি হলেন মীর আশরাফ আলী

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মানিকগঞ্জ জেলা ইউনিট কমান্ডার মোঃ আব্দুল মান্নান বলেন, একজন বীর মুক্তিযোদ্ধার সাংবিধানিক সম্মান নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের  নৈতিক দায়িত্ব। মানিক পশারীর জানাজা ও গার্ড অফ অনার এ বাধা প্রদান মুক্তিযোদ্ধাদের মর্যাদা ক্ষুন্ন হয়েছে।

ভবিষ্যতে যেন এ ধরনের গর্হিত কাজের পুনরাবৃত্তি না ঘটে সে বিষয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহব্বান জানান এই বীর মুক্তিযোদ্ধা

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: