শিরোনাম
সামরিক বাহিনীতে বেতন-ভাতা নির্ধারণে গেজেট প্রকাশনভেম্বরের ১৪ দিনে এলো ২০ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্সচোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: তারেক রহমানবাড়িতে আগুনের ঘটনায় সংসদে নুসরাতের ক্ষোভ, শব্দ এক্সপাঞ্জের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীরভিভো ভি৮০ কিনলেই পাচ্ছেন ফ্রি গুগল ওয়ান ক্লাউড স্টোরেজশিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আশাস্বাস্থ্যমন্ত্রীর হার্টে সফলভাবে দুটি রিং পরানো সম্পন্নডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবিসামরিক বাহিনীতে বেতন-ভাতা নির্ধারণে গেজেট প্রকাশনভেম্বরের ১৪ দিনে এলো ২০ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্সচোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: তারেক রহমানবাড়িতে আগুনের ঘটনায় সংসদে নুসরাতের ক্ষোভ, শব্দ এক্সপাঞ্জের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীরভিভো ভি৮০ কিনলেই পাচ্ছেন ফ্রি গুগল ওয়ান ক্লাউড স্টোরেজশিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আশাস্বাস্থ্যমন্ত্রীর হার্টে সফলভাবে দুটি রিং পরানো সম্পন্নডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

গলায় লিচুর বিচি আটকে ১০ মাস বয়সী শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার

প্রকাশ : ১৮ মে ২০২৬, ৯:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

কক্সবাজারের চকরিয়ায় গলায় লিচুর বিচি আটকে ওয়াসেনাত নামের ১০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মে) বেলা আড়াইটার দিকে উপজেলার বমুবিলছড়ি ইউনিয়নের পশ্চিম পাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত ওয়াসেনাত ওই এলাকার পশু চিকিৎসক আবু নোমান ওসমানীর মেয়ে।

পরিবারের সদস্যরা জানান, সোমবার জোহরের নামাজের পর আবু নোমান ওসমানী তাঁর মেয়ে ওয়াসেনাতকে লিচু খাওয়াচ্ছিলেন। একটি লিচু খাওয়ানোর পর অসাবধানতাবশত বিচিটি শিশুটির পাশে রেখে তিনি বাড়ির উঠানে যান। কিছুক্ষণ পর ঘরে ফিরে দেখেন, শিশুটি লিচুর বিচিটি মুখে দিয়ে ফেলেছে এবং সেটি গলায় আটকে গেছে।

পরে পরিবারের সদস্যরা দ্রুত বিচিটি বের করার চেষ্টা করেন। কিন্তু ব্যর্থ হলে শিশুটিকে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পথে একপর্যায়ে শিশুটি বমি করে। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিশুটির বাবা আবু নোমান ওসমানী বলেন, “ওয়াসেনাতকে ঘরের ভেতরে রেখে কবুতরকে খাবার দিতে পাঁচ মিনিটের জন্য বাইরে গিয়েছিলাম। এর মধ্যেই পাশে রাখা লিচুর বিচিটি মুখে দিয়ে ফেলে। পরে সেটি গলায় আটকে যায়।”

তিনি আরও জানান, সোমবার রাত নয়টায় বমুবিলছড়ি ইউনিয়ন পরিষদ মাঠে ওয়াসেনাতের জানাজা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

সেবা কার্ড নিয়ে প্রতারকচক্রের ফাঁদে না পড়তে পিরোজপুর তথ্য অফিসের আহ্বান

লামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিম বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়।

তিনি আরও বলেন, “এখন লিচুর মৌসুম চলছে। শিশুদের লিচু খাওয়ানোর ক্ষেত্রে অভিভাবকদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।”

ভোরের আকাশ/এনউব       

শিশুর মৃত্যু

শেয়ার করুন: