শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিএফএসএর নির্দেশে বাজার থেকে সরছে তিন প্রতিষ্ঠানের খাদ্যপণ্য

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ৭:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের কয়েকটি খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)।

বিএফএসএ জানায়, পরীক্ষায় অনুমোদিত মাত্রার চেয়ে বেশি প্রিজারভেটিভ পাওয়া যাওয়ায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে অবিলম্বে এসব পণ্য বাজার থেকে প্রত্যাহার এবং বিপণন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রত্যাহারের নির্দেশ পাওয়া খাদ্যপণ্যগুলো হলো—

  • ইষ্ট কেক ইন্টারন্যাশনাল ফুড লিমিটেড এর ‘ইষ্ট কেক পুর পিঠা জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’।
  • ইষ্ট জিবাই ইন্টারন্যাশনাল লিমিটেড এর ‘ইষ্ট বেকার স্লাইস ব্রেড মিল্ক জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’।
  • আরবোটিং ফুড কোং লিমিটেড এর ‘আরবোটিং ফুড স্লাইস ব্রেড মিক্স জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানিয়েছে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা অনুযায়ী পণ্যগুলো বাজার থেকে তুলে নিতে এবং বিক্রি বন্ধ রাখতে বলা হয়েছে।

আরও পড়ুন

গুগল সার্চে দক্ষ হতে যে ৫টি ট্রিকস জানা জরুরি

একই সঙ্গে ভোক্তাদের এসব খাদ্যপণ্য কেনা বা গ্রহণ না করার পরামর্শ দিয়েছে বিএফএসএ।

কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিত নজরদারি ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম অব্যাহত থাকবে।

ভোরের আকাশ/জেআ

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষবিএফএসএ

শেয়ার করুন: