শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

হাম-ডেঙ্গুসহ রোগ মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা চলছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ডেস্ক

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

হাম, ডেঙ্গুসহ কয়েকটি রোগ একসঙ্গে মোকাবিলা করতে হচ্ছে সরকারকে। তবে এ নিয়ে সরকার উদ্বিগ্ন নয় বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা চলছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অডিটরিয়ামে জাতীয় পর্যায়ে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, একসময় কলেরায় প্রতিবছর হাজার হাজার মানুষ মারা যেতেন। বিভিন্ন উদ্যোগের ফলে বর্তমানে রোগটি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তবে কলেরা নির্মূলের লক্ষ্যে সরকার মুখে খাওয়ার কলেরার টিকার ক্যাম্পেইন শুরু করেছে।

আরও পড়ুন

অগ্নিনির্বাপণ মহড়া, প্রস্তুতি প্রত্যক্ষ করলেন বেবিচক চেয়ারম্যান

স্বাস্থ্যমন্ত্রী জানান, এক বছর বা তার বেশি বয়সী সবাইকে এ টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আগামী ২২ আগস্ট থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত ১৪টি উপজেলায় প্রথম ডোজের টিকা দেওয়া হবে। এর ১৪ দিন পর দ্বিতীয় ডোজ দেওয়া হবে ২৬ সেপ্টেম্বর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত।

তিনি বলেন, এক বছর বা তার বেশি বয়সী সব মানুষ এ টিকা নিতে পারবেন। তবে গর্ভবতী নারী, টিকার কোনো উপাদানে গুরুতর অ্যালার্জির পূর্ব ইতিহাস রয়েছে এমন ব্যক্তি এবং তীব্র সংক্রমণে আক্রান্ত ব্যক্তিরা এ টিকা নিতে পারবেন না।
 

ভোরের আকাশ/সু.পা

হাম-ডেঙ্গু

শেয়ার করুন: