শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রতিদিন কতটুকু মাংস খাওয়া নিরাপদ? মত দিচ্ছেন বিশেষজ্ঞরা

স্বাস্থ্য ডেস্ক

প্রকাশ : ১১ জুন ২০২৫, ১২:০৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
প্রতিদিন কতটুকু মাংস খাওয়া নিরাপদ? মত দিচ্ছেন বিশেষজ্ঞরা
প্রতিদিন কতটুকু মাংস খাওয়া নিরাপদ? মত দিচ্ছেন বিশেষজ্ঞরা

কোরবানির ঈদের পর গরু কিংবা খাসির মাংস প্রায় প্রতিটি পরিবারের প্রতিদিনের খাবারের তালিকায় জায়গা করে নেয়। 

তবে প্রতিদিন এই উচ্চ প্রোটিনসমৃদ্ধ খাবার গ্রহণ কি স্বাস্থ্যকর? এ নিয়ে মত দিয়েছেন পুষ্টি বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞদের মতে, মাংস প্রোটিন, খনিজ এবং ভিটামিনের একটি উৎকৃষ্ট উৎস হলেও অতিরিক্ত লাল মাংস ও প্রক্রিয়াজাত মাংস নিয়মিত গ্রহণে স্বাস্থ্যঝুঁকি বাড়ে। নিরাপদ মাত্রায় মাংস খেলে ক্ষতির আশঙ্কা না থাকলেও মাত্রাতিরিক্ত গ্রহণে বেড়ে যেতে পারে হৃদরোগ, উচ্চ রক্তচাপ এবং মলাশয়ের ক্যান্সারের মতো জটিল রোগের আশঙ্কা।

যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্য সেবা বিভাগ (এনএইচএস)-এর তথ্য অনুযায়ী, দৈনিক ৭০ গ্রাম রান্না করা লাল মাংস (যেমন গরু, খাসি, ছাগল, মহিষ) গ্রহণ নিরাপদ বলে বিবেচিত। তবে যদি কোনোদিন ৯০ গ্রাম পর্যন্ত মাংস খাওয়া হয়, তাহলে পরবর্তী দিনগুলোতে পরিমাণ কমিয়ে খাওয়ার পরামর্শ দেওয়া হয়।

মাংসের আকার ও ওজনের সাধারণ হিসাব:
গরু বা খাসির তিনটি পাতলা টুকরা (সানডে রোস্ট) – প্রায় ৯০ গ্রাম
গ্রিল করা বিফ স্টেক – প্রায় ১৬৩ গ্রাম
দুটি সসেজ ও দুটি পাতলা বেকন – প্রায় ১৩০ গ্রাম
বড় একটি ডোনার কাবাব – প্রায় ১৩০ গ্রাম
একটি বিফ বার্গার – প্রায় ৭৮ গ্রাম
একটি কর্ন্ড বিফের টুকরা – প্রায় ৩৮ গ্রাম


এই হিসাব গড়পড়তা মাংসের ওজনের ধারণা দিলেও ব্যক্তিভেদে নিরাপদ পরিমাণ ভিন্ন হতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

তাদের মতে, মাংস খাওয়ার পাশাপাশি শরীরচর্চা, পর্যাপ্ত পানি পান এবং শাকসবজি ও আঁশযুক্ত খাবার খাওয়ার অভ্যাস গড়ে তোলাই স্বাস্থ্যকর জীবনের চাবিকাঠি।

ভোরের আকাশ।।হ.র

শেয়ার করুন: