শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ক্যান্সার দূরে রাখার ৬ কার্যকর উপায়

স্বাস্থ্য ডেস্ক

প্রকাশ : ৩ আগস্ট ২০২৫, ৩:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ক্যান্সার দূরে রাখার ৬ কার্যকর উপায়
ক্যান্সার দূরে রাখার ৬ কার্যকর উপায়

ক্যান্সার হলো এমন একধরনের রোগের সমষ্টি যা অনিয়ন্ত্রিত কোষ বৃদ্ধির মাধ্যমে শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। যদিও চিকিৎসা দ্বারা এটি নিয়ন্ত্রণ করা সম্ভব, তবে পুরোপুরি নিরাময়যোগ্য নয় এবং পুনরায় ফিরে আসার আশঙ্কা থাকে। তাই প্রাথমিক পর্যায়ে প্রতিরোধ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

জীববিজ্ঞান, জেনেটিক্স ও জৈব রসায়নের খ্যাতনামা অধ্যাপক টমাস এন. সেইফ্রিড ৩০ বছরের গবেষণার আলোকে ক্যান্সার প্রতিরোধের জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন। আসুন, জানি সেই টিপসগুলো—

১. রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখুন
অতিরিক্ত রক্তে শর্করা ডায়াবেটিস এবং স্থূলতার ঝুঁকি বাড়ায়, যা ক্যান্সারের ঝুঁকিও বাড়িয়ে দেয়। তাই প্রক্রিয়াজাত, চিনিযুক্ত খাবার এবং সাদা রুটি এড়িয়ে চলা উচিত।

২. কার্বোহাইড্রেট গ্রহণ কমান
সাদা ভাত, সাদা রুটি এবং চিনিযুক্ত পানীয় অতিরিক্ত খেলে শরীরে ইনসুলিনের মাত্রা বেড়ে যায়, যা ক্যান্সার কোষ বৃদ্ধিতে সহায়ক। তাই এই ধরনের খাবার সীমিত পরিমাণে গ্রহণ করা উচিত।

৩. নিয়মিত ব্যায়াম করুন
প্রতি সপ্তাহে কমপক্ষে ১৫০ মিনিট শারীরিক কার্যকলাপ যেমন হাঁটা, সাইকেল চালানো, সাঁতার কাটা বা গৃহস্থালির কাজ করা উচিত। এটি ওজন নিয়ন্ত্রণে রাখে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং অন্তত ১৩ প্রকার ক্যান্সারের ঝুঁকি কমায়।

৪. রোজা রাখুন
খাবার থেকে নিয়মিত বিরতি নেওয়া বা রোজা শরীরের প্রাকৃতিক মেরামত ব্যবস্থাকে সক্রিয় করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

৫. চাপমুক্ত থাকুন
দীর্ঘমেয়াদী চাপ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় এবং প্রদাহ সৃষ্টি করে, যা ক্যান্সারের কারণ হতে পারে। গভীর শ্বাস-প্রশ্বাস, ধ্যান এবং প্রকৃতিতে সময় কাটানো চাপ কমাতে সাহায্য করে।

৬. প্রদাহ-বিরোধী খাবার গ্রহণ করুন
দেহে ক্রমাগত প্রদাহ থাকলে ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়। তাই প্রদাহ কমানো খাবার যেমন সবুজ শাকসবজি, ফলমূল ও ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড যুক্ত খাদ্য নিয়মিত গ্রহণ করা উচিত।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: