শিরোনাম
‘শেখ হাসিনার অনুসারীরাই দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করছে’নিষিদ্ধ আ.লীগের সঙ্গে গোপন সমঝোতা ভেঙে যাওয়ায় ঐক্যের কথা বলছে বিএনপি: নাহিদ ইসলামবিএনপি কখনো একাত্তরের চেতনাকে বেচার চেষ্টা করেনি: শামা ওবায়েদনভেম্বরের ২৮ দিনে প্রবাসী আয় প্রায় ২৭০ কোটি ডলার২২ দিনে দেশে ১২০ স্থানে ককটেল বিস্ফোরণ, ১০৭ পরিবহনে আগুনপদ্মা সেতু দিয়ে বাস চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে, যে ৬ এলাকা ঝুঁকিপূর্ণউড্ডয়নের সময় ইউএস-বাংলার উড়োজাহাজে ধোঁয়া, রানওয়েতেই নামানো হলো যাত্রীদেরডিসি সম্মেলনের আদলে ডিসেম্বরে ইউএনওদের সম্মেলন, প্রধান অতিথি প্রধানমন্ত্রী‘শেখ হাসিনার অনুসারীরাই দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করছে’নিষিদ্ধ আ.লীগের সঙ্গে গোপন সমঝোতা ভেঙে যাওয়ায় ঐক্যের কথা বলছে বিএনপি: নাহিদ ইসলামবিএনপি কখনো একাত্তরের চেতনাকে বেচার চেষ্টা করেনি: শামা ওবায়েদনভেম্বরের ২৮ দিনে প্রবাসী আয় প্রায় ২৭০ কোটি ডলার২২ দিনে দেশে ১২০ স্থানে ককটেল বিস্ফোরণ, ১০৭ পরিবহনে আগুনপদ্মা সেতু দিয়ে বাস চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে, যে ৬ এলাকা ঝুঁকিপূর্ণউড্ডয়নের সময় ইউএস-বাংলার উড়োজাহাজে ধোঁয়া, রানওয়েতেই নামানো হলো যাত্রীদেরডিসি সম্মেলনের আদলে ডিসেম্বরে ইউএনওদের সম্মেলন, প্রধান অতিথি প্রধানমন্ত্রী

দেশে এইডসে বেশি আক্রান্ত হচ্ছেন কারা

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ৮:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দেশে নতুন করে শনাক্ত হওয়া এইডস রোগীদের মধ্যে পুরুষের সংখ্যাই বেশি। একইসঙ্গে তরুণ ও কর্মক্ষম বয়সের মানুষের মধ্যেই সংক্রমণের হার বেশি দেখা যাচ্ছে।

রবিবার (২৯ নভেম্বর) বিশ্ব এইডস দিবস উপলক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে স্বাস্থ্যসেবা বিভাগের পক্ষ থেকে এসব তথ্য তুলে ধরা হয়। স্বাস্থ্যসেবা বিভাগ জানায়, গত বছরের তুলনায় এইডস সংক্রমণ ২২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, চলতি বছরের অক্টোবর পর্যন্ত দেশে নতুন করে শনাক্ত হয়েছেন দুই হাজার ৩০৫ জন। এর মধ্যে পুরুষ ৮৫ শতাংশ, নারী ১৫ শতাংশ এবং হিজড়া জনগোষ্ঠী ১ শতাংশ। আক্রান্তদের মধ্যে বিবাহিত ৪৮ শতাংশ, অবিবাহিত ৪৮ শতাংশ, বিধবা ১ শতাংশ এবং তালাকপ্রাপ্ত বা একা বসবাসকারী ১ শতাংশ।

বয়সের হিসাবে সবচেয়ে বেশি আক্রান্ত ২৫ থেকে ৪৯ বছর বয়সী মানুষ। এই বয়সের মানুষ ৬১ শতাংশ। এর পরেই রয়েছেন ২০ থেকে ২৪ বছর বয়সীরা, ২৪ শতাংশ। অন্যান্য বয়সের মানুষ ১৫ শতাংশ। অর্থাৎ সংক্রমণ সবচেয়ে বেশি ছড়াচ্ছে তরুণ ও কর্মক্ষম বয়সের মানুষের মধ্যে।

পেশা ও আচরণের দিক থেকে দেখা গেছে, আক্রান্তদের মধ্যে পুরুষের সঙ্গে পুরুষের যৌন সম্পর্ক ও পুরুষ যৌনকর্মীর হার সবচেয়ে বেশি, ৬০ শতাংশ। নারী যৌনকর্মী ১৫ শতাংশ, হিজড়া জনগোষ্ঠী ১ শতাংশ এবং শিরায় মাদক গ্রহণকারী ৪ শতাংশ। এ ছাড়া বিদেশফেরত ও তাদের পরিবারের সদস্য ১৯ শতাংশ এবং অন্যান্য সাধারণ জনগোষ্ঠী ১৮ শতাংশ।

সংবাদ সম্মেলনে বলা হয়, দেশে সাধারণ জনগোষ্ঠীর মধ্যে সংক্রমণের হার শূন্য দশমিক শূন্য এক শতাংশের নিচে থাকলেও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে সংক্রমণের ঝুঁকি তুলনামূলকভাবে অনেক বেশি। বিশেষ করে পুরুষের সঙ্গে পুরুষের যৌন সম্পর্ক, যৌনকর্মী, হিজড়া জনগোষ্ঠী ও শিরায় মাদক গ্রহণকারীদের মধ্যে ঝুঁকি বেশি দেখা যাচ্ছে।

আরও পড়ুন

পদ্মা সেতু দিয়ে বাস চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে, যে ৬ এলাকা ঝুঁকিপূর্ণ

সংসাদ সম্মেলনে আরও জানানো হয়, আক্রান্ত ব্যক্তি দ্রুত চিকিৎসা নিলে শরীরে ভাইরাসের মাত্রা নিয়ন্ত্রণে থাকে এবং তার কাছ থেকে অন্য কারও মধ্যে এই রোগ ছড়ায় না। চলতি বছরে শনাক্তদের মধ্যে ৭৮ দশমিক ১ শতাংশ রোগী শনাক্ত হওয়ার পরপরই চিকিৎসা শুরু করেছেন।

স্বাস্থ্যসেবা বিভাগের হিসাবে দেশে এইচআইভি সংক্রমিত মানুষের আনুমানিক সংখ্যা ১৯ হাজার ৮৪৩ জন। এর মধ্যে এ পর্যন্ত শনাক্ত করা গেছে ১৬ হাজার ৬১৮ জনকে। অর্থাৎ আনুমানিক তিন হাজার ২০০ জন এখনো শনাক্ত হননি।

ভোরের আকাশ/এনএস

শেয়ার করুন: