শিরোনাম
ভোটার তালিকা থেকে বাদ, বাংলাদেশে পুশ-ইনের শঙ্কায় মুসলিমরাভারতের পক্ষ থেকে হাসিনাকে ফেরাতে কোনো শর্তের কথা বলা হয়নি: শামা ওবায়েদআ.লীগের সহিংসতা থামলেও থমথমে গোপালগঞ্জ, জনমনে আতঙ্কসামরিক বাহিনীতে বেতন-ভাতা নির্ধারণে গেজেট প্রকাশনভেম্বরের ১৪ দিনে এলো ২০ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্সচোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: তারেক রহমানবাড়িতে আগুনের ঘটনায় সংসদে নুসরাতের ক্ষোভ, শব্দ এক্সপাঞ্জের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীরভিভো ভি৮০ কিনলেই পাচ্ছেন ফ্রি গুগল ওয়ান ক্লাউড স্টোরেজভোটার তালিকা থেকে বাদ, বাংলাদেশে পুশ-ইনের শঙ্কায় মুসলিমরাভারতের পক্ষ থেকে হাসিনাকে ফেরাতে কোনো শর্তের কথা বলা হয়নি: শামা ওবায়েদআ.লীগের সহিংসতা থামলেও থমথমে গোপালগঞ্জ, জনমনে আতঙ্কসামরিক বাহিনীতে বেতন-ভাতা নির্ধারণে গেজেট প্রকাশনভেম্বরের ১৪ দিনে এলো ২০ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্সচোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: তারেক রহমানবাড়িতে আগুনের ঘটনায় সংসদে নুসরাতের ক্ষোভ, শব্দ এক্সপাঞ্জের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীরভিভো ভি৮০ কিনলেই পাচ্ছেন ফ্রি গুগল ওয়ান ক্লাউড স্টোরেজ

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ৪:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

হামের উপসর্গ নিয়ে দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এতে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট প্রাণহানি ১ হাজার ৩১৮ জনে দাঁড়াল। এ ছাড়া গত একদিনে নতুন করে ১ হাজার ৬৮২ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে। সোমবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত একদিনে ঢাকা বিভাগেই হামের উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে হামের উপসর্গে একজন করে আরও দুইজনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩১৮ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২১৩ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন

নারীদের PCOS এখন PMOS, জেনে নিন লক্ষণ ও করণীয়

এদিকে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫০৯ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। তাদের নিয়ে এ পর্যন্ত মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৯ হাজার ৫৬৯ জনে। এ ছাড়া গত একদিনে নতুন করে ১৭৩ জন হামে আক্রান্ত হয়েছে। সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ২৫ হাজার ৪৪২ জন হামে আক্রান্ত হয়েছে।

অন্যদিকে গত ১৫ মার্চ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ২ লাখ ২২ হাজার ৯৪৪ জন রোগী ভর্তি হয়েছে। সেই সঙ্গে একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ১৩ হাজার ৮৭০ জন।

ভোরের আকাশ/জেআ

হামের উপসর্গশিশু মৃত্যুহাম

শেয়ার করুন: