ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৭২

দেশে গত ২৪ ঘণ্টায় (২২ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে এবং একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ১,৮৭২ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে ডেঙ্গুতে এ পর্যন্ত মোট ১৯৫ জন মারা গেছেন। আর হাসপাতালে ভর্তি হয়েছে ৬৫ হাজার ৪৯৯ জন।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে (সিটি করপোরেশন এলাকার বাইরে) সর্বোচ্চ ৩৯১ জন চিকিৎসা নিতে ভর্তি হন। অন্যান্য অঞ্চলের মধ্যে খুলনা বিভাগে ৩১৬ জন, চট্টগ্রাম বিভাগে ২৮৫ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) ১৯১ জন, বরিশাল বিভাগে ১৯০ জন, রাজশাহী বিভাগে ১৬২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ১৫৯ জন, ময়মনসিংহ বিভাগে ১০৫ জন, রংপুর বিভাগে ৬৭ জন এবং সিলেট বিভাগে ছয়জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
একই ২৪ ঘণ্টা সময়ে মারা যাওয়া ৫ জনের মধ্যে সর্বোচ্চ ২ জন রাজশাহী বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) বাসিন্দা। এ ছাড়া বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় একজন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় একজনের মৃত্যু রেকর্ড করা হয়েছে।
ভোরের আকাশ/আ.র