শিরোনাম
খুলনায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা১৫,৭০০ টাকার মজুরি প্রস্তাব প্রত্যাখ্যান শ্রমিক নেতাদেরকক্সবাজারে বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত বেড়ে ৫একযোগে পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি-পদায়নস্বর্ণদ্বীপে মহড়া পরিদর্শন শেষে বিশ্রাম নয়, সচিবালয়ে ছুটলেন প্রধানমন্ত্রীপদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংকসামরিক বাহিনীর ইতিহাসে নতুন অধ্যায় রচিত হয়েছে : প্রধানমন্ত্রীমিয়ানমারের শীর্ষ ৫ সামরিক নেতার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞাখুলনায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা১৫,৭০০ টাকার মজুরি প্রস্তাব প্রত্যাখ্যান শ্রমিক নেতাদেরকক্সবাজারে বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত বেড়ে ৫একযোগে পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি-পদায়নস্বর্ণদ্বীপে মহড়া পরিদর্শন শেষে বিশ্রাম নয়, সচিবালয়ে ছুটলেন প্রধানমন্ত্রীপদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংকসামরিক বাহিনীর ইতিহাসে নতুন অধ্যায় রচিত হয়েছে : প্রধানমন্ত্রীমিয়ানমারের শীর্ষ ৫ সামরিক নেতার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

হাম উপসর্গে ৯ জনের মৃত্যু

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ৪:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
হাম উপসর্গে ৯ জনের মৃত্যু
হাম উপসর্গে ৯ জনের মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে পরীক্ষাগারে নতুন করে ৬৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। তবে এ সময়ে পরীক্ষাগারে নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়া কোনো রোগীর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার পরিস্থিতি তুলে ধরা হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৯ জনের সবাই হামের সন্দেহজনক উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ১ হাজার ২৮৩ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে, ৫২৬ জন। চট্টগ্রাম বিভাগে ১৮৩ জন এবং সিলেট বিভাগে ১৬৭ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছেন। এ ছাড়া বরিশালে ১৩৮ জন, খুলনায় ১০৭ জন, ময়মনসিংহে ৯০ জন, রাজশাহীতে ৩৯ জন এবং রংপুর বিভাগে ৩৩ জনের শরীরে হামের সন্দেহজনক উপসর্গ পাওয়া গেছে।

অন্যদিকে, পরীক্ষাগারে নতুন করে নিশ্চিত হওয়া ৬৮ জন হাম রোগীর মধ্যে ঢাকা বিভাগের ৪৩ জন এবং সিলেট বিভাগের ২৫ জন রয়েছেন। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম শনাক্তের তথ্য পাওয়া গেছে এই দুই বিভাগ থেকেই।

রোগী শনাক্তের পাশাপাশি হাসপাতালে চিকিৎসা নেয়া মানুষের সংখ্যাও উল্লেখযোগ্য। গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ২০৮ জন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১ হাজার ১৩৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের সামগ্রিক পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৪ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত দেশে মোট ২ লাখ ৫৯ হাজার ১৯০ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে পরীক্ষাগারে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২৬ হাজার ৩০০ জনের শরীরে।

আরও পড়ুন

রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু ২৯ নভেম্বর

এই সময়ে হামের সন্দেহজনক উপসর্গ নিয়ে ১ হাজার ২৫৬ জন এবং পরীক্ষাগারে নিশ্চিত হাম আক্রান্ত হিসেবে ১০৫ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম-সংশ্লিষ্ট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৬১ জনে।

ভোরের আকাশ/আ.র

 

শেয়ার করুন: