স্বাস্থ্য সেবা

হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন

হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (১৪ নভেম্বর) সকালে তাকে হাসপাতালে ভর্তি করার পর হৃদ্‌রোগ বিশেষজ্ঞরা তার এনজিওগ্রাম সম্পন্ন করেছেন। তবে বর্তমানে মন্ত্রী সুস্থ আছেন।

বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের চিকিৎসক ডা. ফজলে রাব্বি জানান, শনিবার সকালে বুকে ব্যথা অনুভব করায় স্বাস্থ্যমন্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর হৃদ্‌রোগ বিশেষজ্ঞ ডা. মনিরুজ্জামানের নেতৃত্বে মন্ত্রীর এনজিওগ্রাম করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং ভালো আছেন।

তবে স্বাস্থ্যমন্ত্রীর হার্টে রিং পরানো হয়েছে কি না, সে ব্যাপারে নিশ্চিতভাবে কিছু জানাতে পারেননি এই চিকিৎসক।