স্বাস্থ্য প্রশাসন

পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক ডা. শাহনেওয়াজ দেওয়ান, ডা. আফরিনা মাহমুদ বিশেষ ভারপ্রাপ্ত

ছবি: সংগৃহীত

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) পদে পরিবর্তন এনেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বর্তমান পরিচালক ডা. আফরিনা মাহমুদকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। একই সঙ্গে ওই পদে নিয়োগ দেওয়া হয়েছে জাতীয় কিডনি রোগ ও ইউরোলজি ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক (নেফ্রোলজি) ডা. শাহনেওয়াজ দেওয়ানকে।

বুধবার (২৩ জুলাই) স্বাস্থ্যসেবা বিভাগের পার-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। যুগ্মসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলিকৃত কর্মকর্তাদের আগামী ২৬ জুলাইয়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় সেদিন অপরাহ্ণ থেকেই তারা বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) হিসেবে গণ্য হবেন।

ডা. শাহনেওয়াজ দেওয়ান বর্তমানে জাতীয় কিডনি রোগ ও ইউরোলজি ইনস্টিটিউটে সহযোগী অধ্যাপক (নেফ্রোলজি) হিসেবে কর্মরত। তিনি কিডনি বিশেষজ্ঞদের সংগঠন বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

এ ছাড়া তিনি বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর ২০২৪ সালের পূর্ণাঙ্গ কমিটিতে সহ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক ছিলেন। এর আগে দিনাজপুর মেডিকেল কলেজ শাখা ড্যাবের আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন।

ভোরের আকাশ/সু.পা

পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক ডা. শাহনেওয়াজ দেওয়ান, ডা. আফরিনা মাহমুদ বিশেষ ভারপ্রাপ্ত | স্বাস্থ্য কথা