শিরোনাম
শিশুদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টেরসামুদ্রিক অপরাধ দমনে কোস্ট গার্ড নিরলসভাবে কাজ করছে : স্বরাষ্ট্রমন্ত্রীসৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রীনতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রীশ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: শামা ওবায়েদকানাডায় দুই ভারতীয় বংশোদ্ভূতকে গুলি করে হত্যাইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় আগুনে নিহত ৩প্রধানমন্ত্রীর বক্তব্যে কোনো দেশের নাম উল্লেখ করা হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয়শিশুদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টেরসামুদ্রিক অপরাধ দমনে কোস্ট গার্ড নিরলসভাবে কাজ করছে : স্বরাষ্ট্রমন্ত্রীসৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রীনতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রীশ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: শামা ওবায়েদকানাডায় দুই ভারতীয় বংশোদ্ভূতকে গুলি করে হত্যাইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় আগুনে নিহত ৩প্রধানমন্ত্রীর বক্তব্যে কোনো দেশের নাম উল্লেখ করা হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয়

গার্মেন্টস শ্রমিকদের মজুরি নিয়ে সোমবার বৈঠকে বসছে বোর্ড

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ১:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণের প্রক্রিয়া এগিয়ে নিতে সোমবার (২৩ নভেম্বর) বৈঠকে বসছে নিম্নতম মজুরি বোর্ড। স্থগিত হওয়া বোর্ডের তৃতীয় এ সভায় মালিকপক্ষের মজুরি প্রস্তাব জমা দেওয়ার পাশাপাশি নতুন মজুরি কাঠামো নিয়ে সুপারিশ প্রণয়নের বিষয়ে আলোচনা হবে।

সোমবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

গত ১৭ নভেম্বর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন নিম্নতম মজুরি বোর্ডের সচিব রাইসা আফরোজ স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।

নোটিশে বলা হয়েছে, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩৯ ধারা অনুযায়ী গার্মেন্টসশিল্পের শ্রমিক ও কর্মচারীদের নিম্নতম মজুরি নির্ধারণের লক্ষ্যে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হবে।

সভায় দুটি বিষয় আলোচ্যসূচিতে রাখা হয়েছে। এগুলো হলো—গার্মেন্টসশিল্পের মালিকপক্ষের প্রতিনিধি কর্তৃক মজুরি হারের লিখিত প্রস্তাব দাখিল এবং এ শিল্প খাতের সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি নির্ধারণে সুপারিশ প্রণয়ন নিয়ে আলোচনা।

বোর্ডের পক্ষ থেকে সংশ্লিষ্ট সব সদস্যকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

সভায় নিরপেক্ষ সদস্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমদ, মালিকপক্ষের স্থায়ী প্রতিনিধি হিসেবে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন ও বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের (বিজিআইডব্লিউএফ) সাধারণ সম্পাদক বাবুল আখতারের উপস্থিত থাকার কথা রয়েছে।

এর আগে গত ১৬ নভেম্বর সকাল ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে নতুন মজুরি নির্ধারণের বিষয়ে বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ওই সভায় মালিকপক্ষের মজুরি প্রস্তাব জমা দেওয়ার কথা থাকলেও সভাটি স্থগিত করা হয়।

আরও পড়ুন

২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

গত ৯ নভেম্বর বোর্ডের দ্বিতীয় সভায় বর্তমান বাজারদর ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় পোশাকশ্রমিকদের সর্বনিম্ন ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব দেয় শ্রমিকপক্ষ। তবে মালিকপক্ষের প্রতিনিধিরা তাৎক্ষণিক কোনো প্রস্তাব না দিয়ে অভ্যন্তরীণ আলোচনার জন্য বোর্ডের কাছে সময় চান। পরে বোর্ড তাদের চার কার্যদিবসের সময়সীমা বেঁধে দেয়।

উল্লেখ্য, ২০২৩ সালের নভেম্বরে পোশাকশ্রমিকদের সর্বশেষ ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছিল। নতুন মজুরি কাঠামো আগামী ডিসেম্বর থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।

ভোরের আকাশ/জেআ

পোশাকশ্রমিক

শেয়ার করুন: