২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

ধামরাই ডিআরএস-এর মডিফিকেশন ও মিটারিং ব্যবস্থা নির্মাণকাজের জন্য মানিকগঞ্জ ও ধামরাইয়ের কয়েকটি এলাকায় টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২৩ নভেম্বর ২০২৬ সকাল ৮টা থেকে ২৪ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত মোট ২৪ ঘণ্টা ইসলামপুর, ধামরাই, জয়পুরা, ডাউটিয়া, কালামপুর, শ্রীরামপুর, বারবাড়িয়া, সাটুরিয়া, মানিকগঞ্জ সদর ও শিবালয় এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এ ছাড়া গ্যাস সরবরাহ বন্ধ থাকার সময় সংশ্লিষ্ট এলাকাগুলোর আশপাশে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।
সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
ভোরের আকাশ/জেআ